
কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনে উন্নত চিকিৎসার জন্য যাত্রা কিছুটা বিলম্বিত হতে পারে। বৃহস্পতিবার রাতে বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্তের কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার মধ্যরাতে বা শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নেওয়ার কথা ছিল। তবে কারিগরি জটিলতার কারণে সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।
—