• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

খালেদা জিয়াকে দেখতে ঢাকায় নেমেই এভারকেয়ারে জুবাইদা রহমান

রিপোর্টার: / ১০৬ পঠিত
আপডেট: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

খালেদা জিয়াকে দেখতে ঢাকায় নেমেই এভারকেয়ারে জুবাইদা রহমান

সংবাদ প্রতিবেদন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকায় পৌঁছে সরাসরি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন। শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে লন্ডন থেকে ঢাকায় পৌঁছানোর পর বেলা ১১টা ৫৩ মিনিটে তিনি হাসপাতালের ইমার্জেন্সি লিফট দিয়ে খালেদা জিয়ার কক্ষে প্রবেশ করেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আজই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার কথা থাকলেও কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে তা ঢাকায় পৌঁছাতে পারেনি। ফলে তার বিদেশ যাত্রা পিছিয়ে রোববার নির্ধারণ করা হয়েছে।

ঢাকায় পৌঁছে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই দলের নেত্রীকে দেখতে হাসপাতালে ছুটে আসেন জুবাইদা রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ