• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রিমান্ড ও জামিন দুটিই নামঞ্জুর: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে ২৪ ঘণ্টায় হামে ১১ শিশুর মৃত্যু, আক্রান্তের ঢল—হাসপাতালে হাজারো শিশু ভর্তি, ড. শিরীন শারমিন চৌধুরী আটক, আজ আদালতে তোলা হবে—ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে,,, ঈদযাত্রায় রক্তাক্ত সড়ক—১৫ দিনে প্রাণ গেল ৩৫১ জনের, আহত সহস্রাধিক,, মব কালচার রোধে জিরো টলারেন্স নীতি—অবরোধ ও বিশৃঙ্খলায় কঠোর অবস্থানে সরকার নো কিংস’ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র: ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের সমাবেশ প্রশাসনে বড় রদবদল: ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সংকট মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান মন্ত্রীর বিদ্যুৎ গ্রাহকদের জন্য সুখবর: প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের ঘোষণা গ্রামীণ সড়কে আমূল পরিবর্তনের ঘোষণা: দুর্নীতিমুক্ত উন্নয়নে জোর মন্ত্রীর

জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন—ইসি সচিব আখতার আহমেদ,,

রিপোর্টার: / ৬৬ পঠিত
আপডেট: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন—ইসি সচিব আখতার আহমেদ

ঢাকা, ৬ ডিসেম্বর, ২০২৫ (দৈনিক ক্রাইম বাংলা): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) এখন শতভাগ প্রস্তুত—এমন মন্তব্য করেছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই)-তে ইউএনডিপি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সহযোগিতায় আয়োজিত সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, “আজ সকাল থেকেই নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বিভিন্ন মিটিং করেছি। সব দিক বিবেচনায় এখন আমরা শতভাগ প্রস্তুত।”

কর্মশালায় তিনি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (সর্বশেষ সংশোধনী), নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১—এই বিষয়গুলো নিয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করেন।

নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে তিনি জানান, এখনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি।

এর আগে ২৯ নভেম্বর শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শন শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছিলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। সিইসি আরও বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও স্থিতিশীল হবে এবং নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ