• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদির পরমাণু অস্ত্র তৈরির সম্ভাবনা নিয়ে মার্কিনী উদ্বেগ নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে ভারতজুড়ে উত্তাল বিক্ষোভ বোয়িং থেকে বিমান কেনায় বাংলাদেশ-তুরস্ক নিয়ে ট্রাম্পের উচ্ছ্বাস অনলাইনে হ্যাকিং ও প্রতারণা রুখতে মেনে চলুন ৬টি জরুরি অ্যালকোহল পরীক্ষায় ব্যর্থ এয়ার ইন্ডিয়ার ফার্স্ট অফিসার, সাময়িক বরখাস্ত শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হলো কবি আখতার হুসেনকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি যুগ্ম কমিশনার সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নে সমবায় দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১০৪ পঠিত
আপডেট: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

মোঃ জালাল হোসেন,মান্দা (নওগাঁ) প্রতিনিধি।।

নওগাঁ জেলার মান্দা থানার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়ন সমবায় দলের পূর্ণাঙ্গ ৭১ সদস্যবিশিষ্ট কমিটি আজ আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে। নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে সমবায় দলের সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হলো।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম হোসেন, এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আসিফ আহমেদ।
বুধবার বেলা ১২টায় উপজেলা সমবায় দলের উদ্যোগে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দা থানার সমবায় দলের সভাপতি এম এ মতিন মুরাদ, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, এবং সাংগঠনিক সম্পাদক সুজন রেজা। তারা নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রতি আস্থা প্রকাশ করে বলেন—

“নতুন নেতৃত্বের মাধ্যমে বিষ্ণুপুর ইউনিয়নে সমবায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে এবং মাঠ পর্যায়ে দলের কার্যক্রমে নতুন গতিশীলতা আসবে।”

নবগঠিত কমিটির নেতারা বলেন, দলের প্রতি আস্থা ও সমর্থন নিয়ে তারা ঐক্য, শৃঙ্খলা ও উন্নয়নমূলক রাজনৈতিক কর্মকাণ্ড আরও বেগবান করবেন। মাঠ পর্যায়ে দলকে সুসংগঠিত করতে তারা সর্বাত্মক ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই কমিটি অনুমোদনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ