• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

আমতলীতে নবযোগদানকৃত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৬৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

এস এম নাসির মাহামুদ,আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

বৃহস্পতিবার বিকেলে আমতলী উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনওর সঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ইউএনও মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, আমতলী উপজেলাকে একটি উন্নত, সুশাসিত ও দালালমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে প্রশাসন, সাংবাদিক ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের ইতিবাচক ভূমিকা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করবে।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ইউএনও।

সভায় আমতলীতে কর্মরত বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত থেকে উপজেলার সার্বিক উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ