• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব ইরানের তেল অবকাঠামো দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধারের শক্ত বার্তা: নাহিদ ইসলাম,,

রিপোর্টার: / ১৩৩ পঠিত
আপডেট: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধারের শক্ত বার্তা: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক প্রতিফলন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, একজন বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতার নিজ দেশে ফেরার অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হওয়া বহুদলীয় গণতন্ত্রের পথে অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করে।

নাহিদ ইসলাম লিখেছেন, রাজনৈতিক ভিন্নমতের কারণে তারেক রহমান ও তাঁর পরিবার দীর্ঘদিন রাষ্ট্রীয় নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন। সেই বাস্তবতার ফলেই তাঁকে দীর্ঘ সময় দেশের বাইরে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে।

তিনি উল্লেখ করেন, হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে সংঘটিত গণঅভ্যুত্থানের ফলে দেশে এমন একটি নতুন রাজনৈতিক বাস্তবতা সৃষ্টি হয়েছে, যার মধ্য দিয়ে তারেক রহমান ও তাঁর পরিবারের দেশে ফিরে আসার সুযোগ তৈরি হয়েছে। তাঁর ভাষায়,
“আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত থাকবে এবং ভিন্নমতের কারণে কোনো রাজনৈতিক নেতাকে আর রাষ্ট্রীয় দমন-পীড়নের মুখোমুখি হতে হবে না।”

এনসিপির আহ্বায়ক আরও বলেন, গত দেড় দশক ধরে দেশের রাজনৈতিক পরিসর ছিল সংকুচিত ও অবরুদ্ধ। সেই পরিস্থিতি ভেঙে এখন দেশ একটি মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে। এই যাত্রায় প্রতিটি নাগরিকের রাজনৈতিক অধিকার ও আইনের শাসন নিশ্চিত করাই হওয়া উচিত রাষ্ট্রের প্রধান অগ্রাধিকার।

তারেক রহমানের প্রত্যাবর্তনকে আশাব্যঞ্জক উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এই ফেরা দেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে আরও সুসংহত করবে। নতুন রাজনৈতিক বাস্তবতায় সহাবস্থান, সহনশীলতা এবং সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলাই এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

পোস্টের শেষাংশে তিনি তারেক রহমানকে স্বদেশে স্বাগত জানিয়ে লেখেন, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে তাঁর সক্রিয় অংশগ্রহণ ফলপ্রসূ ও ইতিবাচক ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা দেশবাসীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ