• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

সমান সুযোগ না পেলে নির্বাচন বর্জনের ইঙ্গিত: ২৪৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা

রিপোর্টার: / ১৩১ পঠিত
আপডেট: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

সমান সুযোগ না পেলে নির্বাচন বর্জনের ইঙ্গিত: ২৪৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৪৩টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী আনুষ্ঠানিকভাবে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে শামীম হায়দার পাটোয়ারী স্পষ্ট করে বলেন, ভোটের মাঠে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিতে পারে। তিনি বলেন, জাতীয় পার্টি সবসময়ই জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল এবং অতীতেও জনগণের যেকোনো রায় মেনে নিয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পূর্বশর্ত হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা। এই দায়িত্ব অন্তর্বর্তী সরকারের হলেও সরকার তা যথাযথভাবে পালন করতে ব্যর্থ হচ্ছে—যা অত্যন্ত উদ্বেগজনক।

শামীম হায়দার পাটোয়ারী জানান, সারা দেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রস্তুত। অনেক আসনে একাধিক আগ্রহী প্রার্থী থাকায় মনোনয়ন চূড়ান্ত করতে কিছুটা সময় লেগেছে। যাচাই-বাছাই শেষে শুক্রবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, সরকার দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে একটি গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করবে, যাতে সব দল জনগণের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ