• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে ভারতজুড়ে উত্তাল বিক্ষোভ বোয়িং থেকে বিমান কেনায় বাংলাদেশ-তুরস্ক নিয়ে ট্রাম্পের উচ্ছ্বাস অনলাইনে হ্যাকিং ও প্রতারণা রুখতে মেনে চলুন ৬টি জরুরি অ্যালকোহল পরীক্ষায় ব্যর্থ এয়ার ইন্ডিয়ার ফার্স্ট অফিসার, সাময়িক বরখাস্ত শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হলো কবি আখতার হুসেনকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি যুগ্ম কমিশনার সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স জাতিসংঘে তারেক রহমান: বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, কাটছে গ্যাস সংকট

নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপুর মনোনয়নপত্র দাখিল/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২২৭ পঠিত
আপডেট: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

মোঃ জালাল হোসেন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি।
আজ সোমবার, ২৯শে ডিসেম্বর নওগাঁ-৪ (মান্দা) জাতীয় সংসদ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত এমপি পদপ্রার্থী, মান্দার মাটি ও মানুষের নেতা ডাঃ ইকরামুল বারী টিপু নওগাঁ জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দুপুরে উৎসবমুখর পরিবেশে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ী সমর্থকদের উপস্থিতিতে এ মনোনয়ন দাখিল কার্যক্রম সম্পন্ন হয়। এসময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, মান্দাবাসীর দীর্ঘদিনের বঞ্চনা দূর করে একটি মানবিক, সেবা ও উন্নয়নমুখী মান্দা গড়ার লক্ষ্যে তিনি রাজনীতিতে এসেছেন। তিনি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সুশাসন প্রতিষ্ঠায় নিজেকে সর্বোচ্চভাবে নিয়োজিত রাখবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে মান্দা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আশাবাদ ব্যক্ত করে বলেন, সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে ডাঃ ইকরামুল বারী টিপু মান্দাবাসীর আস্থা ও বিশ্বাসের প্রতীক।
মান্দার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের সেবায় তিনি যেন সফলভাবে কাজ করতে পারেন—এ জন্য দলীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সাফল্য কামনা করে সকলের দোয়া প্রার্থনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ