• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

রাষ্ট্রীয় শোকের কারণে পেছাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

রিপোর্টার: / ১৬৬ পঠিত
আপডেট: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

রাষ্ট্রীয় শোকের কারণে পেছাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | অর্থনীতি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার (১ জানুয়ারি) মেলার উদ্বোধন হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে শনিবার (৩ জানুয়ারি) আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপপরিচালক মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে জানানো হয়, রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে মেলার উদ্বোধনী অনুষ্ঠান পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন। এই ঘোষণার পরিপ্রেক্ষিতেই বাণিজ্য মেলার সূচিতে পরিবর্তন আনা হয়।

ইপিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শনিবার (৩ জানুয়ারি) মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পূর্বে পাঠানো সব আমন্ত্রণপত্র ওই দিনই কার্যকর থাকবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো আরও জানিয়েছে, জাতীয় শোকের আবহে রাষ্ট্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নতুন তারিখ অনুযায়ী মেলার সব প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ