• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রিফাইন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে: মিয়া গোলাম পরওয়ার ভারত-চীন সম্পর্ক ও ব্রিকস নিয়ে বড় বার্তা: মোদি-শি বৈঠক ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি এরদোগানের: তুরস্ককে ঘিরে কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের শাহজালাল বিমানবন্দরে ৭৪ ভরি সোনা উদ্ধার, আটক ৩ পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন: কর ও শ্রম আদালতে আইনি লড়াই দিল্লিতে ব্রিকস সম্মেলন: এক ফ্রেমে হাস্যোজ্জ্বল মোদি, শি ও পুতিন গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার এআই নজরদারি ও ১০ লেনে উন্নীতকরণে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

সংসদে বিরোধীদলীয় নেতৃত্বে জামায়াত: শফিকুর রহমান নেতা, তাহের উপনেতা, নাহিদ হুইপ,,,

রিপোর্টার: / ১৩৯ পঠিত
আপডেট: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

সংসদে বিরোধীদলীয় নেতৃত্বে জামায়াত: শফিকুর রহমান নেতা, তাহের উপনেতা, নাহিদ হুইপ

নিজস্ব প্রতিবেদক ॥

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতৃত্বে নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ১১ দলীয় জোটের বৈঠক শেষে তিনি নিজেই এ তথ্য জানান।

বিরোধীদলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পাচ্ছেন কুমিল্লা-১১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আর বিরোধীদলীয় চিফ হুইপের দায়িত্ব গ্রহণ করছেন নাহিদ ইসলাম।

ডা. শফিকুর রহমান বলেন, “জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে সম্মান জানানো সবার দায়িত্ব। সে কারণেই আমরা সংবিধান সংস্কার পরিষদে শপথ নিয়েছি।” তিনি অভিযোগ করেন, বিএনপি শপথ গ্রহণ না করে জুলাইয়ের চেতনা ও গণভোটের সিদ্ধান্তকে উপেক্ষা করেছে। “তারেক রহমান গণভোটে ‘হ্যাঁ’ বলার পরও শপথ না নেওয়াকে আমরা দুঃখজনক মনে করি,”—যোগ করেন তিনি।

বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেন, “সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিয়ে বিএনপি তাদের রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। বিএনপির দেওয়া ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। এতে আইনি ও সাংবিধানিক সংকট তৈরি হয়েছে।”

সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। গাইবান্ধা জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই ১১ দলীয় জোটের পক্ষ থেকে যৌথ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ