• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রিফাইন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে: মিয়া গোলাম পরওয়ার ভারত-চীন সম্পর্ক ও ব্রিকস নিয়ে বড় বার্তা: মোদি-শি বৈঠক ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি এরদোগানের: তুরস্ককে ঘিরে কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের শাহজালাল বিমানবন্দরে ৭৪ ভরি সোনা উদ্ধার, আটক ৩ পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন: কর ও শ্রম আদালতে আইনি লড়াই দিল্লিতে ব্রিকস সম্মেলন: এক ফ্রেমে হাস্যোজ্জ্বল মোদি, শি ও পুতিন গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার এআই নজরদারি ও ১০ লেনে উন্নীতকরণে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

বাবা-মায়ের কবর জিয়ারতে প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারসহ দোয়া-মোনাজাতে অংশগ্রহণ,৷

রিপোর্টার: / ১৩১ পঠিত
আপডেট: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

বাবা-মায়ের কবর জিয়ারতে প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারসহ দোয়া-মোনাজাতে অংশগ্রহণ

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ (দৈনিক ক্রাইম বাংলা): প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন তারেক রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানসহ পরিবারের সদস্যদের নিয়ে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।

বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা যায়, কবর জিয়ারত শেষে পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে প্রার্থনা করা হয়।

এর আগে বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথ বাক্য পাঠ করান। একই অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই বাবা-মায়ের কবর জিয়ারতকে রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ এক প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ