• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

কালবৈশাখীর তাণ্ডব: বজ্রপাতে পাঁচ জেলায় ১১ জনের মৃত্যু

রিপোর্টার: / ৯৮ পঠিত
আপডেট: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

কালবৈশাখীর তাণ্ডব: বজ্রপাতে পাঁচ জেলায় ১১ জনের মৃত্যু

কালবৈশাখীর তাণ্ডব: বজ্রপাতে পাঁচ জেলায় ১১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে পৃথক বজ্রপাতের ঘটনায় পাঁচ জেলায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের পর থেকে বিভিন্ন জেলায় এসব মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে সুনামগঞ্জ জেলায়।

প্রাপ্ত তথ্যে জানা যায়, সুনামগঞ্জে ৫ জন, রংপুর ও ময়মনসিংহ জেলায় ২ জন করে এবং নেত্রকোণা ও হবিগঞ্জ জেলায় ১ জন করে নিহত হয়েছেন।

হাওরাঞ্চলে বোরো ধান কাটার মৌসুমে এমন আকস্মিক বজ্রপাতে কৃষকদের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জানান, ধর্মপাশা উপজেলায় বজ্রপাতে হবিবুর রহমান (২২) ও রহমত উল্লাহ (১৩) নিহত হন। হবিবুর রহমান স্থানীয় বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি চাচার সঙ্গে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হন। একইভাবে রহমত উল্লাহ বাবার সঙ্গে মাঠে কাজ করার সময় প্রাণ হারান।

এ ঘটনায় আহত জয়নাল হক ও শিখা মনিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। তাহিরপুর উপজেলায় জামলাবাজ গ্রামে কাজ করার সময় আবুল কালাম ওরফে কালা মিয়া (২৮) নামে এক শ্রমিক বজ্রপাতে মারা যান। এছাড়া নূর মোহাম্মদ নামে আরও একজন গুরুতর আহত হয়ে সিলেট পাঠানো হয়েছে।

দিরাই উপজেলায় কালিয়াগোটার হাওরে ধান কাটার সময় লিটন মিয়া (৩৮) এবং জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরে নুর জামাল (২৬) বজ্রপাতে নিহত হন। একই এলাকায় তোফাজ্জল হোসেন গুরুতর আহত হয়েছেন এবং দুটি গবাদিপশুর মৃত্যুর ঘটনাও ঘটেছে।

এদিকে ময়মনসিংহ ও রংপুরেও পৃথক স্থানে বজ্রপাতে ২ জন করে নিহত হয়েছেন। এছাড়া নেত্রকোণা ও হবিগঞ্জে হাওরে কাজ করার সময় আরও ২ জন প্রাণ হারান। সংশ্লিষ্ট থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

আবহাওয়াবিদ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, কালবৈশাখীর মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বেশি থাকে। বিশেষ করে খোলা হাওর এলাকায় কাজ করার সময় কৃষকদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ