• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

এস আলমের হাতে ব্যাংক মালিকানা ফেরানোর দাবিতে মতিঝিলে চাকরিচ্যুতদের বিক্ষোভ

রিপোর্টার: / ১১৪ পঠিত
আপডেট: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

এস আলমের হাতে ব্যাংক মালিকানা ফেরানোর দাবিতে মতিঝিলে চাকরিচ্যুতদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন এস আলমের নিয়ন্ত্রণাধীন পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী। তারা ব্যাংকগুলোর মালিকানা পুনরায় এস আলমের হাতে ফিরিয়ে দেওয়ার দাবিতে এ বিক্ষোভ করেন।

রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে মতিঝিলের দিলকুশা এলাকায় এই কর্মসূচি শুরু হয়। এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং তাদের দাবি আদায়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।

বিক্ষোভকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহাল, বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল এবং ব্যাংকগুলোর মালিকানা আবারও এস আলমের কাছে ফিরিয়ে দেওয়া।

জানা গেছে, চট্টগ্রামের পটিয়া অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা এসব কর্মকর্তা এই কর্মসূচিতে অংশ নেন। তারা গত দুই দিন ধরে ঢাকায় অবস্থান করছেন এবং শনিবার রাতেও শতাধিক মাইক্রোবাসে করে আরও লোকজন রাজধানীতে পৌঁছান।

উল্লেখ্য, আলোচিত পাঁচটি ব্যাংক হলো—ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে চলমান বিতর্কের মধ্যেই এই বিক্ষোভ কর্মসূচি পালিত হলো।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ