• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

সংসদে আইন পাসে ‘৭১-এ জামায়াতের ভূমিকা প্রতিষ্ঠিত: আইনমন্ত্রী

রিপোর্টার: / ৯৫ পঠিত
আপডেট: শুক্রবার, ১ মে, ২০২৬

: সংসদে আইন পাসে ‘৭১-এ জামায়াতের ভূমিকা প্রতিষ্ঠিত: আইনমন্ত্রী

ঝিনাইদহের শৈলকূপায় মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জাতীয় সংসদে নতুন আইন পাসের মধ্য দিয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর বিরোধী শক্তির ভূমিকা এখন একটি প্রতিষ্ঠিত সত্যে পরিণত হয়েছে।

শুক্রবার সকালে শৈলকূপা উপজেলায় পৌর শ্রমিক দল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী জানান, সম্প্রতি পাস হওয়া ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) আইন-২০২৬’-এ মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণের মাধ্যমে সে সময়কার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করা হয়েছে। তার ভাষায়, এই আইনে বলা হয়েছে—যারা ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী ও তাদের দেশীয় সহযোগীদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়াই করেছেন, তারাই মুক্তিযোদ্ধা।

তিনি বলেন, বিলটি পাসের সময় জামায়াতে ইসলামী কোনো আপত্তি না তোলায় বিষয়টি তাদের নীরব সম্মতিরই বহিঃপ্রকাশ হিসেবে দেখা যায়। “তাদের পূর্বসূরীরা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরোধিতা করেনি—এ দাবি করার নৈতিক ভিত্তি আর নেই,” বলেন তিনি।

মন্ত্রী আরও উল্লেখ করেন, এই আইন পাসের মাধ্যমে বিষয়টি নিয়ে বিভ্রান্তির সুযোগ আর নেই। “সংসদে এই বিল পাসের মধ্য দিয়ে ১৯৭১ সালে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল—এটি এখন প্রতিষ্ঠিত সত্য,” যোগ করেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ