• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী ৪৩, ভোটার ৩৫ হাজার রাজধানীর বাজারে ডিমের দাম কমলেও চড়া মাছ-মাংসের দর শাহজালাল বিমানবন্দরে কাতার প্রবাসীর শরীর থেকে ২ কোটি ৩২ রাজস্ব আয় ঘাটতিতে বিকল্প ঋণের উৎস খুঁজছে সরকার সরকারি চাকরিতে তদবিরে কড়াকড়ি, নথিতে রেকর্ড রাখার নির্দেশ যুক্তরাষ্ট্রে চাকরি হারালেই ছাড়তে হবে দেশ, নতুন প্রস্তাব সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের ওমানে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার বিশেষ সুযোগ পাইপলাইনে ভারত থেকে ৪৭ লাখ লিটার ডিজেল এল পার্বতীপুরে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও সময়সীমা মানার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

জনগণের নিরাপত্তা নিশ্চিতেই পুলিশের সর্বোচ্চ দায়িত্ব” — পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী

রিপোর্টার: / ৭৬ পঠিত
আপডেট: রবিবার, ১০ মে, ২০২৬

“জনগণের নিরাপত্তা নিশ্চিতেই পুলিশের সর্বোচ্চ দায়িত্ব” — পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
দেশের মানুষের শান্তি, নিরাপত্তা ও জানমালের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই পুলিশ বাহিনীকে আরও মানবিক ও কার্যকর হিসেবে গড়ে তুলতে হবে।

রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন মাঠে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য ছিল— “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ”।

প্রধানমন্ত্রী বলেন, “দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রমের ওপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। আপনারা সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবেন—এটাই সরকারের প্রত্যাশা।”

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “আজকের এই বর্ণিল প্যারেড শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি শৃঙ্খলা, আত্মমর্যাদা, দায়িত্ববোধ এবং ভবিষ্যতের প্রতি দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।”

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় জনগণের রায়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বহু বছর ধরে ভয়, নিপীড়ন ও বঞ্চনার মধ্যে থাকা মানুষ এখন একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে।

মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মরণ করে তারেক রহমান বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইন্সে বর্বর হামলায় শত শত পুলিশ সদস্য শহীদ হয়েছিলেন। জাতি তাদের এই আত্মত্যাগ কখনো ভুলবে না।”

তিনি আরও বলেন, “এই বাংলাদেশে আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদ যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশ দক্ষতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অবদানের কথাও তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় আমাদের পুলিশ সদস্যরা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশের মানুষের সঙ্গেও একই ধরনের মানবিক আচরণ প্রত্যাশিত।”

অনুষ্ঠানের শেষে প্যারেডে অংশ নেওয়া পুলিশ ও র‍্যাব সদস্যদের ধন্যবাদ ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে পুলিশ সপ্তাহ ২০২৬-এর সার্বিক সাফল্য কামনা করেন তিনি।

চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ আগামী ১৩ মে পর্যন্ত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ