• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট-ময়মনসিংহে অতি ভারি বৃষ্টির শঙ্কা, কয়েক বিভাগে ঝড়-বজ্রপাতের সতর্কতা

রিপোর্টার: / ৯৪ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

সিলেট-ময়মনসিংহে অতি ভারি বৃষ্টির শঙ্কা, কয়েক বিভাগে ঝড়-বজ্রপাতের সতর্কতা

উপশিরোনাম:

রংপুরেও ভারি বর্ষণের পূর্বাভাস; নিচু এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক:

দেশের তিন বিভাগ—রংপুর, ময়মনসিংহ ও সিলেটের বিভিন্ন এলাকায় আগামী কয়েকদিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোমবার (১১ মে) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত ভারি বৃষ্টিপাতসংক্রান্ত সতর্কবার্তায় বলা হয়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে ১৩ মে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, অতি ভারি বৃষ্টির কারণে বিশেষ করে সিলেট বিভাগের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে। সাধারণত ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ‘ভারি’ এবং ৮৮ মিলিমিটারের বেশি হলে ‘অতি ভারি’ বর্ষণ হিসেবে ধরা হয়।

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

শুক্রবারও ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং দেশের অন্যান্য বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই সময়ও কোথাও কোথাও অতি ভারি বর্ষণ হতে পারে।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সাংবাদিকদের জানান, প্রথমদিকে রংপুর বিভাগে বৃষ্টির প্রভাব বেশি থাকলেও পরে তা কমে এসে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। তিনি আরও বলেন, ১৫ মে’র পরেও সিলেট ও আশপাশের এলাকায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী তথ্য জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ