Array পদ্মা ব্যারেজসহ ৯ মেগা প্রকল্পে একনেকের অনুমোদন, ব্যয় ৩৬ হাজার কোটি টাকার বেশি পদ্মা ব্যারেজসহ ৯ মেগা প্রকল্পে একনেকের অনুমোদন, ব্যয় ৩৬ হাজার কোটি টাকার বেশি – Daily Crime Bangla
  • রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

পদ্মা ব্যারেজসহ ৯ মেগা প্রকল্পে একনেকের অনুমোদন, ব্যয় ৩৬ হাজার কোটি টাকার বেশি

রিপোর্টার: / ৬০ পঠিত
আপডেট: বুধবার, ১৩ মে, ২০২৬

পদ্মা ব্যারেজসহ ৯ মেগা প্রকল্পে একনেকের অনুমোদন, ব্যয় ৩৬ হাজার কোটি টাকার বেশি

নিজস্ব প্রতিবেদক:

দেশের অবকাঠামো, স্বাস্থ্য, জ্বালানি ও সামাজিক উন্নয়নকে আরও গতিশীল করতে ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লাখ টাকার ৯টি বড় উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (১৩ মে) অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

সরকারি সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে নতুন তিনটি প্রকল্প, পাঁচটি সংশোধিত প্রকল্প এবং একটি মেয়াদ বৃদ্ধি প্রকল্প অনুমোদিত হয়। মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় করা হবে ৩৬ হাজার ৪৯০ কোটি ৯৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ২০৪ কোটি ৭৯ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় উদ্যোগ হিসেবে গুরুত্ব পেয়েছে পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়। দক্ষিণাঞ্চলের পানি সংকট নিরসন, সেচ সুবিধা সম্প্রসারণ এবং লবণাক্ততা নিয়ন্ত্রণে এ প্রকল্পকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৩৪ হাজার কোটি টাকা।

এছাড়া চট্টগ্রামের পতেঙ্গা থেকে সাগরিকা পর্যন্ত আউটার রিং রোড প্রকল্পের চতুর্থ সংশোধনী অনুমোদন পেয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম নগরীর যানজট কমার পাশাপাশি উপকূলীয় যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের উন্নয়ন ঘটবে।

তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াতে হাই টেক সিটি-২ এর সহায়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা পর্যায়ের মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলোকে ৩০ শয্যায় উন্নীত করার প্রকল্পও পাস হয়েছে, যা স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় শিশু পরিবার ও ছোটমণি নিবাস উন্নয়ন প্রকল্প, ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের জন্য গ্যাস পাইপলাইন নির্মাণ, চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।

এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় সাভার সেনানিবাসে সৈনিকদের আবাসন সুবিধা বাড়াতে নতুন ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্পও একনেকে পাস হয়েছে।

সভায় উপস্থিত মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের অবকাঠামো, স্বাস্থ্য, জ্বালানি ও সামাজিক সেবাখাতে নতুন গতি সৃষ্টি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ