• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক, আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনায় জোর

রিপোর্টার: / ১৫২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক, আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনায় জোর

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও কার্যকর করতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে আবারও উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। নগরবাসীর ভোগান্তি কমাতে সড়ক, রেল ও নগর ব্যবস্থাপনার সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত এ বৈঠকে রাজধানীর সার্বিক পরিবহন ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়-এর মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মো. সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এমপি।

সরকারের উচ্চপর্যায়ে ঢাকার যানজট নিরসন নিয়ে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক আলোচনা চলছে। সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীতে যানবাহনের অতিরিক্ত চাপ, অপরিকল্পিত সড়ক ব্যবহার এবং সমন্বয়হীন ট্রাফিক ব্যবস্থাপনার কারণে প্রতিদিনই নগরবাসীকে দীর্ঘ সময় রাস্তায় কাটাতে হচ্ছে। এ বাস্তবতায় পরিবহন ও নগর ব্যবস্থাপনাকে সমন্বিতভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে ঢাকার যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি দ্বিতীয় সভা। এর আগে অনুষ্ঠিত বৈঠকেও নগর পরিবহন ব্যবস্থার উন্নয়ন, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা চালুর বিষয়ে আলোচনা হয়েছিল।

সংশ্লিষ্ট মহলের মতে, রাজধানীর যানজট সমস্যা সমাধানে শুধু অবকাঠামো উন্নয়ন নয়, গণপরিবহন ব্যবস্থার সংস্কার, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করাও এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ