• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল আজহায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, ত্যাগ ও মানবতার আহ্বান

রিপোর্টার: / ৬৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

 

পবিত্র ঈদুল আজহায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, ত্যাগ ও মানবতার আহ্বান

তারেক রহমান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার (২৭ মে) দেওয়া এক ভিডিও বার্তায় তিনি কোরবানির প্রকৃত শিক্ষা হিসেবে আত্মশুদ্ধি, ত্যাগ ও মানবিক সহমর্মিতার ওপর গুরুত্বারোপ করেন।

ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী বলেন, “ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারও হাজির পবিত্র ঈদুল আজহা।”

তিনি বলেন, কোরবানি শুধু পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের ভেতরের লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ ও পশুত্বকে দমন করার শিক্ষাই কোরবানির মূল তাৎপর্য। আল্লাহর প্রতি আত্মসমর্পণের এই উৎসব মানুষকে সত্য ও সুন্দরের পথে এগিয়ে নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে, তাদের প্রতি দরিদ্র ও অসচ্ছল মানুষের সঙ্গে কোরবানির মাংস ভাগাভাগি করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোও কোরবানির অন্যতম শিক্ষা।

এছাড়া ঈদকে কেন্দ্র করে পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ এবং পশুর রক্ত ও বর্জ্য দ্রুত অপসারণে পরিচ্ছন্নতাকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার অনুরোধ করেন।

ভিডিও বার্তার শেষে প্রধানমন্ত্রী দেশ, মুসলিম বিশ্ব ও সমগ্র মানবজাতির শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। একই সঙ্গে বিশ্বজুড়ে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করে দেশবাসীকে আবারও ঈদের শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ