• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

রিপোর্টার: / ২ পঠিত
আপডেট: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ইরানের প্রতিরক্ষা বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) হরমুজ প্রণালি থেকে মার্কিন নৌবাহিনীর একটি সাবমেরিন ড্রোন জব্দ করেছে। গত রোববার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দেশটির নৌবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। জব্দকৃত ড্রোনটি একটি ‘রেমুস ৬০০’ অটোনোমাস আন্ডারওয়ার ভেহিকেল। আইআরজিসির ভাষ্যমতে, মার্কিন বাহিনী হরমুজ প্রণালিতে নজরদারি চালানোর কাজে ড্রোনটি ব্যবহার করছিল। বর্তমানে বাহিনীর নৌ-সদস্যরা ড্রোনটিতে থাকা গোয়েন্দা তথ্যগুলো উদ্ধারের চেষ্টা করছেন।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি ১৬৭ কিলোমিটার দীর্ঘ, যা পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য এই জলপথটি খুবই তাৎপর্যপূর্ণ। পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় ২০ শতাংশই এই পথ দিয়ে পরিবাহিত হয়। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা শুরুর পর থেকেই ইরান এই গুরুত্বপূর্ণ প্রণালিতে অবরোধ জারি করে রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ