• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ: আসন শূন্য ঘোষণা এশিয়ান গেমস ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান কাতারে চাকরির সুযোগ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ সালের নিয়োগ বার্তা ডিসেম্বরে অস্থিরতা সৃষ্টির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নিষেধাজ্ঞার মুখেও সচল ইরানের আকাশপথ, অস্পষ্ট ভবিষ্যৎ যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ পেলেন ফেরদৌসী আহমেদ এশিয়ান গেমস হকিতে চীনের কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের কাতারে আগ্নেয়াস্ত্র ধার ও হস্তান্তরের ওপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর অক্টোবর থেকেই আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রস্তুত কক্সবাজার বিমানবন্দর

ডিসেম্বরে অস্থিরতা সৃষ্টির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার: / ৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ডিসেম্বর মাসে দেশে কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে না বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডিসেম্বরকেন্দ্রিক অস্থিরতা তৈরির আশঙ্কা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডিসেম্বর বিজয়ের মাস। এ মাসে কোনো অশুভ শক্তি বিশৃঙ্খলা তৈরি করতে পারবে বলে তিনি মনে করেন না।

তেজগাঁওয়ে ৩ দশমিক ৪৫ একর বা প্রায় ১১ বিঘা জমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বর্তমান খিলগাঁও কার্যালয়ে বাহিনীর বিশাল জনবলের সংকুলান না হওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান। তিনি উল্লেখ করেন, বর্তমানে দেশে আনসার ব্যাটালিয়নের সদস্য সংখ্যা প্রায় ২০ হাজার, অঙ্গীভূত আনসার সদস্য প্রায় ৬০ হাজার এবং ভিডিপির ৩৫ হাজার দলনেতার অধীনে আরও প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত জনবল রয়েছে। নতুন সদর দপ্তরে কেন্দ্রীয়ভাবে কর্মরতদের জন্য ডরমেটরি ও ব্যারাকসহ প্রয়োজনীয় আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। সেই লক্ষ্যেই গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে তেজগাঁওয়ে ৩ দশমিক ৪৫ একর বা প্রায় ১১ বিঘা জমি বরাদ্দ দেওয়া হয়েছে। বড় পরিকল্পনার মাধ্যমে আনসারের সদর দপ্তর এখানে স্থানান্তর করা হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তি-শৃঙ্খলা রক্ষায় সরকার আনসার ব্যাটালিয়ন, পুলিশ, বিজিবি ও আরএবিসহ সকল বাহিনীকে নিয়ে সমন্বিত অভিযানের পরিকল্পনা করছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে এই যৌথ কার্যক্রম সামনে আরও জোরদার করা হবে। আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো সদস্যের গাফিলতি বা দায়িত্ব অবহেলার বিষয়টি নজরে এলে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। শুধু প্রত্যাহার নয়, অপরাধের ধরন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, নিয়মিত ব্যাটালিয়নের সদস্যরা সরকারি বিভিন্ন স্থাপনা ও মন্ত্রণালয়-অধিদপ্তরের চাহিদা অনুযায়ী দায়িত্ব পালন করেন। এতে আনসার ব্যাটালিয়ন, পুলিশ, বিজিবি, এসআরবি ও অন্যান্য বাহিনী থাকবে। এসব ঘটনায় তদন্তের ভিত্তিতে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আনসার ব্যাটালিয়ন সদস্যদের বিভিন্ন দাবি-দাওয়া ও আর্থিক সহায়তার বিষয়গুলো সরকার গুরুত্বের সঙ্গে দেখছে এবং তা পর্যায়ক্রমে পূরণ করা হবে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আনসার ও ভিডিপির সদস্যদের আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ