• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরানোর নির্দিষ্ট সময়সীমা নেই: দীনেশ ত্রিবেদী তালতলীতে ফের সক্রিয় আনোয়ার হোসেন, জমি দখলের অভিযোগে আতঙ্কে স্থানীয়রা বিমানবন্দর থানার মামলায় জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানের এক দিনের আমরা এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী শাহজালালে নির্বাহী পরিচালককে হুমকি ও লাঞ্ছনার অভিযোগে মামলা বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা ও রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে ২৭৬ কোটি ডলার রেমিট্যান্স এলো দেশে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের নিন্দা জামায়াত আমিরের

বিমানবন্দর থানার মামলায় জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানের এক দিনের

রিপোর্টার: / ০ পঠিত
আপডেট: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং মারধরের অভিযোগে বিমানবন্দর থানায় দায়ের করা মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার দুপুরে তাকে আদালতে তোলা হলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আদালতে তোলার সময় প্রিজন ভ্যান থেকে উপস্থিত সাংবাদিকদের সামনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মেজর (অব.) আখতারুজ্জামান। তিনি বলেন, ‘আমার মুক্তিযুদ্ধ করে পাওয়া দেশে আমার হাতে হাতকড়া ও হেলমেট পরানো হয়েছে।’ এ সময় তাকে প্রিজন ভ্যানের ভেতরে থাকা একজন পুলিশ সদস্যকে আঙুল তুলে শাসাতে দেখা যায়। পরে গাড়ি থেকে নামার সময় তিনি নিজের মাথার হেলমেট ছুড়ে ফেলে দিয়ে বলেন, ‘আমি আওয়ামী লীগ নই, হেলমেট পরব না।’

আদালতে শুনানির সময়ও নিজের বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র বিরোধিতা করেন আখতারুজ্জামান। মামলাটিকে ষড়যন্ত্র দাবি করে তিনি বলেন, ‘বাংলাদেশ সোনার বাংলাদেশ ছিল, সবাই লুটেপুটে খাচ্ছে। প্রসিকিউশন আমার অপরাধ প্রমাণ করুক, আমি ফাঁসিতে যাব। এটা ষড়যন্ত্র, মামলা থানায় রুজুর আগেই ডিবি পুলিশ আমার বাসায় হাজির হয়েছে।’

গ্রেপ্তার ও আইনি কার্যক্রম

  • শুক্রবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে করা মামলায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
  • গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। পরে শুক্রবার রাত সোয়া ৭টার দিকে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
  • বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, ডিবি পুলিশ আখতারুজ্জামানকে থানায় বুঝিয়ে দিয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
  • পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি কাজে বাধা দেয়ার এই মামলায় আখতারুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং মামলার তদন্তসহ সব কার্যক্রম বিমানবন্দর থানা পুলিশ পরিচালনা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ