• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপরই গুরুত্ব দেওয়া হবে: শ্রমমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সুইডেনের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্লু স্কাই স্কুলে ভর্তির খরচ কমানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর প্রস্তাবিত সাইবার আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগের কারণগুলো কী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা মধ্যপ্রাচ্য সফরে মার্কিন সিনেটর ক্রিস মারফি বিশ্বসেরা বিমানবন্দরের তালিকায় নেই শাহজালাল ইনার সার্কুলার রিং রোড দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের অর্থনীতি ২০৩০ সালে শীর্ষ ৩০-এ যেতে পারে: ইইউ বয়স্কদের বিমান ভ্রমণ সহজ করতে হামাদ ও ‘ইসান’র যৌথ

ব্লু স্কাই স্কুলে ভর্তির খরচ কমানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

রিপোর্টার: / ৪ পঠিত
আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন রোববার রাজধানী তেজগাঁও পুরাতন বিমানবন্দর সংলগ্ন বাংলাদেশ এয়ারফোর্স পরিচালিত ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করেছেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য পরিচালিত এই প্রতিষ্ঠানটির শিক্ষার মান উন্নয়ন, সাধারণ পরিবারের সন্তানদের জন্য ভর্তি প্রক্রিয়া সহজতর করা এবং টিউশন ফি কমিয়ে আনার বিষয়ে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছেন। শিক্ষামন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। রোববার প্রতিষ্ঠানটিতে সাধারণ জনগণের সন্তানদের জন্য ভর্তি ফি কমানোসহ বিভিন্ন সুবিধা বৃদ্ধিসহ কয়েকটি গুরুত্বপূর্ন নির্দেশনা দিয়েছেন।

পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী জানান, অটিস্টিক শিশুদের পাঠদানের বিষয়টি অত্যন্ত ব্যয়বহুল। বিশেষায়িত এই স্কুলে একজন শিক্ষক সাধারণত পাঁচজনের বেশি শিক্ষার্থীকে সামলাতে পারেন না, আবার কোনো কোনো ক্ষেত্রে একজন শিক্ষার্থীর জন্য একজন নিবেদিত শিক্ষক প্রয়োজন হয়। মন্ত্রী বলেন, স্কুলটির কিছু শ্রেণিতে একজন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক নিয়োজিত রয়েছেন, যা পরিচালনা ব্যয় বৃদ্ধি করে। এই উচ্চ ব্যয় কিভাবে কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনা যায়, সে বিষয়ে তিনি কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন। শিক্ষামন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়। কোন কোন ক্ষেত্রে বিশেষায়িত প্রতিজন শিক্ষক ১ জনকে দেখাশোনা করেন।

ড. আ ন ম এহছানুল হক মিলন আরও জানান, অটিজম মোকাবিলায় এবং শিক্ষার পরিবেশ আধুনিকায়নে সরকার স্কুলটিকে সব ধরনের সহযোগিতা প্রদানে আগ্রহী। এছাড়া স্কুলের শিক্ষিত অভিভাবকদের যথাযথ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের এই শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার একটি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও তিনি আলোচনা করেন। তার মতে, আধুনিক ও বিশেষায়িত শিক্ষা ব্যবস্থার সঠিক প্রয়োগই অটিজমের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধান হাতিয়ার হতে পারে।

পরিদর্শনকালে সেখানে উপস্থিত ছিলেন স্কুলটির গভর্নিং বডির চেয়ারম্যান এয়ার কমডোর মো. আব্বাস আলী, এয়ারফোর্স হেডকোয়ার্টারসের শিক্ষা বিভাগের পরিচালক এয়ার কমোডর ইমরানুর রহমান এবং ব্লু স্কাই স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. নুর উল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ