• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন মাদক ও চোরাচালান ঠেকাতে সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণের উদ্যোগ প্রতিরক্ষা শিল্পে তুরস্কের বিনিয়োগ, রোহিঙ্গা সংকটেও পাশে থাকার আশ্বাস রাজনীতিতে আসার আগে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বিচারক আরিফুল সাময়িক বরখাস্ত

রিপোর্টার: / ৭৪ পঠিত
আপডেট: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

 

অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বিচারক আরিফুল সাময়িক বরখাস্ত

বিভাগীয় মামলা, তদন্তের স্বার্থে আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক:

অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সচিব মো. খাদেম উল কায়েস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিচারক মো. আরিফুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা অনুযায়ী বিভাগীয় মামলা করা হয়েছে। অভিযোগের যথাযথ তদন্ত ও অনুসন্ধান নিশ্চিত করার স্বার্থে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. খাদেম উল কায়েস প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।

এর আগে মো. আরিফুল ইসলাম শরীয়তপুরের সিনিয়র সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ঢাকায় যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবেও কর্মরত ছিলেন।

তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্তের চূড়ান্ত ফলাফল এখনো জানা যায়নি। অভিযোগের সত্যতা নির্ধারণে বিভাগীয় তদন্তের ফলাফল গুরুত্বপূর্ণ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ