• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২৬-৩১ অর্থবছরের মধ্যে সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের দুদকের অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুই যুগ আগের মামলায় ১০৪ বছর বয়সে কারাগারে বৃদ্ধ ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় অভিযুক্তের বাড়িতে পুলিশি নিরাপত্তা দেশে ডেঙ্গুর প্রকোপ: একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু, শনাক্ত ১৫৭১ ২০৩০ বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেনের সাথে কাতারের চুক্তি ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের তালিকায় শীর্ষে মালয়েশিয়ার কুচিং মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও আগ্নেয়গিরির ছাই: সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট সূচিতে বড় পরিবর্তন মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় তিন মাসের বিশেষ কর্মসূচি: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার ফুটবলার দিবালা অবশেষে করোনামুক্ত।

রিপোর্টার: / ৪৩২ পঠিত
আপডেট: শুক্রবার, ৮ মে, ২০২০

খেলাদুলা  ডেস্ক নাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের আর্জেন্টাইন ফুটবলার পাওলো দিবালা। এরপর থেকে সুস্থই হচ্ছিলেন না। চারবার পজিটিভ রিপোর্ট আসে এ আর্জেন্টাইনের। দেড় মাস পর অবশেষে করোনা নেগেটিভ এলো তার। অর্থ্যাৎ, দীর্ঘদির ভোগার পর করোনামুক্ত হলেন জুভেন্টাসের এই ফুটবলার।

বুধবার নিজেই এ কথা জানানা জুভেন্তাস স্ট্রাইকার। জুভন্টাস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন আর তাকে কোয়ারেন্টিনে থাকাতে হবে না। এখন দিবালা পুরোপুরি মুক্ত। জুভ সতীর্থ ড্যানিয়েল রুগানি এবং ব্লাইজ মাতুইদিও দিবালার মত করোনাভাইরাসে আক্রান্ত হন।

জুভেন্টাসের পক্ষ থেকে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রোটোকল অনুসারে, পাওলো দিবালা কোভিড-১৯ এর জন্য ডায়াগনস্টিক টেস্টের ডাবল চেক হয়েছে। দু’বারই নেগেটিভ এসেছে। সুতরাং দিবালা সুস্থ হয়ে উঠেছে এবং আর তাকে হোম আইসোলেশনে থাকবে হবে না।’

আনন্দমুখর একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে দিবালা লিখেছেন, ‘আমার চেহারাই সব কিছু পরিস্কার করে বলে দিচ্ছে। আমি এখন পুরোপুরি কোভিড-১৯ মুক্ত।’

করোনা আতঙ্ক কাটিয়ে মঙ্গলবার থেকে প্র্যাকটিস শুরু করেছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস ফুটবলাররা। সামাজিক দুরত্ব মেনেই আলাদা আলাদাভাবে অনুশীলন করেন তারা। ক্লাবের কর্মকর্তাদের টুইটে এ খবর দেওয়া হয়েছে। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ইতালি পৌঁছালেও তাকে রাখা হয়েছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে। এরপরই অনুশীলনে নামবেন সিআর সেভেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ