• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রিমান্ড ও জামিন দুটিই নামঞ্জুর: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে ২৪ ঘণ্টায় হামে ১১ শিশুর মৃত্যু, আক্রান্তের ঢল—হাসপাতালে হাজারো শিশু ভর্তি, ড. শিরীন শারমিন চৌধুরী আটক, আজ আদালতে তোলা হবে—ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে,,, ঈদযাত্রায় রক্তাক্ত সড়ক—১৫ দিনে প্রাণ গেল ৩৫১ জনের, আহত সহস্রাধিক,, মব কালচার রোধে জিরো টলারেন্স নীতি—অবরোধ ও বিশৃঙ্খলায় কঠোর অবস্থানে সরকার নো কিংস’ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র: ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের সমাবেশ প্রশাসনে বড় রদবদল: ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সংকট মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান মন্ত্রীর বিদ্যুৎ গ্রাহকদের জন্য সুখবর: প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের ঘোষণা গ্রামীণ সড়কে আমূল পরিবর্তনের ঘোষণা: দুর্নীতিমুক্ত উন্নয়নে জোর মন্ত্রীর

ফুলবাড়ী উপজেলা পরিষদে দুস্থ অসহায় অসচ্ছল পরিবারের মাঝে সংসদ সদস্যের ঢেউ টিন ও চেক বিতরন।দৈনিক ক্রাইম বাংলা। ।

রিপোর্টার: / ৩৮১ পঠিত
আপডেট: বুধবার, ১৭ মার্চ, ২০২১

মোঃ নূর ইসলাম নয়ন,দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সভা কক্ষে দুস্থ অসহায় ও অসচ্ছল পরিবারের মাঝে
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় এর বরাদ্দকৃত ঢেউ টিন ও চেক বিতরন
অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলার সভা কক্ষে
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ
উদ্দিন।
ফুলবাড়ী উপজেলা পরিষদে দুস্থ অসহায় অসচ্ছল পরিবারের মাঝে সংসদ সদস্যের
ঢেউ টিন ও চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়
সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তি যোদ্ধা এ্যাড, মোঃ
মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি) তিনি বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ২০৪০ সালের মধ্যে
বাংলাদেশ হবে উন্নয়নশীল দেশ। আজকে বাংলাদেশের চিত্র পালটে গেছে, কার
জন্য! মাননীয় প্রধান মন্ত্রীর জন্য। দেশে এখন কেউ আর বেকার থাকবেনা সকলের
কর্মস্থান হবে। সে জন্য এই সরকার কাজ করে যাচ্ছে। গ্রাম গঞ্জে ভূমিহীন
মানুষদের যাদের গৃহ ছিলনা বর্তমান সরকার মাথাগোজার ঠাই করে দিয়েছে।
আজকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদেরকে ঢেউ টিন ও টাকা দেওয়া
হচ্ছে। এই ঢেউ টিন ও টাকা নিয়ে ঘরের কাজে লাগাবেন। আমরা আপনাদের
পাশে আছি, থাকবো আপনারা শুধু দোয়া করবেন। এসময় বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ
সেবক মোঃ আতাউর রহমান মিলটন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী।
বিতরন অনুষ্ঠানে সকল সরকারী কর্মকর্তা কর্মচারী, দলীয় নেতা কর্মী ও প্রিন্ট
মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন
ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ শফিউল ইসলাম।
আয়োজনে ছিলেন উপজেলা পরিষদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ