• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মানিকগঞ্জে এক পরিবারের তিনজনের মর্মান্তিক ঘটনা স্কাইট্র্যাক্স অ্যাওয়ার্ডসে কাতার এয়ারওয়েজের চার শিরোপা জয় নিখোঁজের একদিন পর কোটবাড়ির জঙ্গল থেকে কিশোরের মৃত অবস্থায় বৈশ্বিক আর্থিক কাঠামোর আমূল সংস্কার জরুরি: ড. তিতুমীর নতুন তথ্য: সৌদি আরবে হুথি হামলার কঠোর নিন্দা জানাল ১৭ বছরে খাতায় কিছু না লিখলেও পাস করানো হতো এশিয়ান গেমস টর্চ রিলেতে শেখ জোয়ান একাত্তরের ভূমিকা নিয়ে রাজ্জাকের সেই স্টেটমেন্টের গুরুত্ব তুলে ধরলেন অনলাইনে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ: প্রতিকারের দাবি* ৯ দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয়

আম নামবে ১৫ মে থেকে রাজশাহীর।

রিপোর্টার: / ৪৩৭ পঠিত
আপডেট: শুক্রবার, ৮ মে, ২০২০

এদিকে, করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশে বিখ্যাত রাজশাহীর আম বাজারজাত করা নিয়ে চাষিদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। তারা আম বিক্রি করতে পারবেন কিনা সে চিন্তায় দিন কাটাচ্ছেন। তাই অনেকটা অনাদরেই বাগানে বেড়ে উঠছে আম। এ অবস্থায় আম পাড়ার সময় বেঁধে দেওয়ায় চাষিরা আরও ক্ষতির শঙ্কা করছেন।

তবে জেলা প্রশাসন বলছে, কৃষিপণ্য লকডাউনের বাইরে থাকায় চাষিদের চিন্তার কোনো কারণ নেই। তাছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকে কাজে লাগিয়ে অনলাইনে অর্ডার নিয়ে কুরিয়ারে আম পাঠানোর উদ্যোগ নেওয়া যেতে পারে। এরইমধ্যে রাজশাহীর সব উপজেলায় এ ধরনের নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে।

রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক বলেন, অসময়ে আম পাড়া বন্ধে এবং ক্যালসিয়াম কার্বাইড, পিজিআর, ফরমালিন, ইথোফেনের মতো কেমিক্যাল ব্যবহারের মাধ্যমে যেন আম পাকানো না হয় তার জন্য নামানোর ক্ষেত্রে সময় বেঁধে দেওয়া হয়েছে। বিষয়টি ভ্রাম্যমাণ আদালত এবং পুলিশ কঠোরভাবে মনিটরিং করবে।

তবে স্থানীয়ভাবে আবহাওয়ার তারতম্যের কারণে কোথাও কোথাও নির্ধারিত সময়ের আগে গাছে আম পাকলে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে জানিয়ে চাষিরা আম পাড়তে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ