Array আমতলীতে খাসজমি দখলের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে খাসজমি দখলের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। – Daily Crime Bangla
  • বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় ক্ষতিপূরণের টাকা উত্তোলনকে কেন্দ্র করে নারীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ, আদালতে মামলা *প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আমতলীতে খাসজমি দখলের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১১৮ পঠিত
আপডেট: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

বরগুনা (আমতলী) প্রতিনিধি।।

বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের জন্য বরাদ্দকৃত সরকারি খাসজমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকা বাসি মানববন্ধন করে প্রশাসনের হস্তক্ষেপ ও জমি উদ্ধারের দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী উপজেলার ৩নং আঠারগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে ফ্লাট নং খতিয়ান ও দাগ নং ১৪৯১/১৩৮৩ নম্বরের প্রায় ১ একর খাসজমি সরকার আশ্রয়ন প্রকল্পের জন্য নির্ধারণ করে। জমিটির চৌহদ্দি— পূর্বে কাজিরপাড়া সরকারি রাস্তা, উত্তরে সুলতান মৃধার বাড়ি এবং পশ্চিমে আমিন মৃধার বাড়ি হিসেবে উল্লেখ রয়েছে।

অভিযোগে বলা হয়, উক্ত সরকারি খাসজমিতে সরকারের নামে আশ্রয়ন প্রকল্প সাইনবোর্ড টানানো ছিল। কিন্তু স্থানীয় প্রভাবশালী ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম সামসু উদ্দিন (সানু) কমান্ডার, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁর শাশুড়ি রাজিয়া নামের এক নারীর নামে জোরপূর্বক জমিটি দখল করে সেখানে দুইতলা পাকা ভবন নির্মাণ করছেন।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, আশ্রয়ন প্রকল্পের জন্য বরাদ্দ হওয়া জমিটি দখল হওয়ায় গৃহহীনদের পুনর্বাসনের উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে। তারা আরো জানান, সরকারি পুকুর ও আশ্রয়ন প্রকল্পের জন্য নির্ধারিত জমি জবরদখল করে ভবন নির্মাণের চেষ্টা চলছে। আমরা চাই প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে জমিটি উদ্ধার করুক।

এদিকে, দখলকৃত সরকারি পুকুর পুনরায় খনন ও উন্মুক্ত করার দাবিও তুলেছেন স্থানীয়রা। তারা বলেন, এই জমি ও পুকুর উদ্ধার হলে বহু গৃহহীন পরিবার আশ্রয়ের সুযোগ পাবে এবং এলাকার পরিবেশও রক্ষা পাবে।

অভিযোগর বিষয় জানতর বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম সামসু উদ্দিন (সানু) কমান্ডারের মুঠোফোনে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের জরুরি তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ