• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি কার্যালয়ের কাছে পরপর বিস্ফোরণ, গাংনীতে আতঙ্ক সংঘাত নয়, সমঝোতার রাজনীতিতে দেশ এগিয়ে নিতে হবে ঢাকার চারপাশের নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা সংকট ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা জানালেন শামা ওবায়েদ জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথ-সংসদে আন্দোলনের ঘোষণা শফিকুর রহমানের কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন

ট্যাংকার ভর্তি ৫শ’ মে. টন তরল অক্সিজেন আমদানি বেনাপোল বন্দরে এসেছে দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৩৭ পঠিত
আপডেট: সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

ইকরামুল ইসলাম যশোর   প্রতিনিধি : বিশ্বব্যাপী বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশ ও ভারতে করোনা সংক্রামন ছড়িয়ে পড়েছে। এসময়ে অক্সিজেন (গ্যাসের) চাহিদা বাড়ছে। ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি করা হচ্ছে ট্যাংক ভর্তি তরল অক্সিজেন। গত এক সপ্তাহে এসেছে ৫শ’ মে. টন গ্যাস। যার প্রতিটনের আমদানি মূল্য ১৬৫ ডলার।
বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান জানান, বশ্বিক করোনায় ভারতে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনীয়ত বাড়ছে। ফলে ভারতে অক্সিজেন স্বল্পতা থাকলেও বাংলাদেশ ও ভারতের মধ্যে সোহার্দ্য সম্প্রতি ও বন্ধু প্রতিম প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশকে তরল অক্সিজেন দিচ্ছে ভারত। গত ৭দিনে এসেছে ২৯ট্যাংকারে ৪৯৮টন ৮৪০কেজি অক্সিজেন। ১৩এপ্রিল থেকে শুরু হয় আমদানি।
বেনাপোল স্থলবন্দর পরিদর্শক ট্রাফিক এ কে এম সাইফ উদ্দিন বলেন, আগ্রাধিকার ভিত্তিতে তরল অক্সিজেনের চালান লোড আনলোড করা হচ্ছে। পাঠানো হচ্ছে সংশ্লিষ্টদের কাছে। যার আমদানী কারক পিওর অক্সিজেন, ইসলাম অক্সিজেন, লিনতে বিডি, স্পেক্ট্রা অক্সিজেন। ইতোমধ্যে ৫শ’ মে. টন অক্সিজেনের খালাস দেওয়া হয়েছে বলে জানান তিনি।
 ভারত থেকে তরল অক্সিজেন আমদানি চলমান আছে বলে জানান এ কে এম সাইফ উদ্দিন। দিনে-রাতে খালাস প্রক্রিয়া চলছে। দেশ ও জাতির স্বার্থে বন্দর কাষ্টম, ব্যাবসায়ি ও বন্দর ব্যাবহারবারীরা আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছেন।  দুর্যোগ ও জাতীর দুর্দিনে জীবন বাঁচাতে গ্যাস দিয়ে সহায়তা করছে বন্ধু প্রতিম রাষ্ট্র ভারত। ভারতের এ উদারতাকে সাধুবাদ জানান ব্যাবসায়ি রাজ নৈতিক নেতারা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ