• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

নওগাঁয় পরিবহন চলাচলের দাবীতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৯৮ পঠিত
আপডেট: রবিবার, ২ মে, ২০২১

নওগাঁ প্রতিনিধিঃ- করোনা পরিস্থিতিতে চলমান লকডাউনের সময়ে স্বাস্থ্যবিধি মেনেগন পরিবহন চলাচল করার অনুমতি প্রদান সহ তিন দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নওগাঁ পরিবহন শ্রমিক ফেডারেশন।পরিবহন শ্রমিক ফেডারেশন-এর আহবানে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে রোবার বেলা 11টায় নওগাঁ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের চার মাথায় এস মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আজাহারুল ইসলাম, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস.এম মতিউজ্জামান মতি এবং দপ্তর সম্পাদক শরিফুর রহমান লিটন সহ শ্রমিক ফেডারেশন ও নওগাঁ ট্রাক,বাস,লরি,কাভাড ভ্যান শ্রমিক ইউনিয়নরে নেতা কর্মীরা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নওগাঁ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি
মোঃ আজাহারুল ইসলাম। তিনি জেলা মোটর শ্রমিকদের নিদারুন কষ্টের কথা তুলে ধরে বলেন, অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গন পরিবহন চলাচলের অনুমতি প্রদান করতে হবে, সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও দেশে বাস ও ট্রাক শ্রমিকদের খাদ্য সহায়তা প্রদান করতে হবে এবং সারা দেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য দশ টাকায় ওএমএস চাউল বিক্রয়ের ব্যবস্থা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ