• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বন্ধ্যাত্বের চিকিৎসায় গিয়ে ২৬ বছর বয়সী যুবকের শরীরে মিলল জরায়ু ও ফ্যালোপিয়ান টিউব সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে টিআইবির উদ্বেগ: বাকস্বাধীনতা ও মানবাধিকারের ঝুঁকি দেখছে সংস্থাটি এক ভিসায় ঘুরে দেখা যাবে ছয় দেশ: আসছে জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করছে সরকার সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই বিমানবন্দর: আশাবাদী প্রধান নির্বাহী পল গ্রিফিথস সিএমএইচে চিকিৎসাধীন আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী রাজধানীর লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর সন্ধানে ভবনের মেঝে খুঁড়ে উদ্ধার অভিযান রাশিয়ায় ইলেকট্রিশিয়ান হিসেবে গিয়ে ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন ময়মনসিংহের আল মামুন গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ও গ্রেপ্তার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ সংবাদ পত্র ও সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সভা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪০৫ পঠিত
আপডেট: রবিবার, ২৩ মে, ২০২১

স্টাফ রিপোর্টার।মোঃ শাহাবুদ্দিনঃ-পটুয়াখালীতে বাংলাদেশ সংবাদ পত্র ও সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এবংনিঃশর্ত মুক্তির দাবিতে আজ সকাল ১১ঃ০০ ঘটিকায় বাংলাদেশ সংবাদ পত্র সাংবাদিক ক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ সোহাগ সিকদারের উপস্থিতিতে ঘন্টা ব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে উপস্থিত পটুয়াখালী জেলার সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী লিলি মৃধা, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ শাহাবুদ্দিন, সাংবাদিক সুলতানা পারভীন, সাংবাদিক মিশুক সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনন্তাকারীদের বিচার এবং তাঁর মুক্তির দাবিতে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলো পত্রিকার ষ্টাফ রিপোর্টার আজাদ রহমান, দৈনিক কালের সময় পত্রিকার ও দৈনিক মাতৃজগত পত্রিকার সাংবাদিক মোঃ রুবেল , মানবধিকার কর্মি ও সোনার বাংলা ফাউন্ডেশন নির্বাহী পরিচালক সাংবাদিক মোঃকাজী হাবিব
এ সময় বক্তারা বলেন, রোজিনা ইসলাম একজন সৎ এবং মেধাবী সাহসী সাংবাদিক। স্বাস্থ্যখাত নিয়ে নিউজ করার কারণে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার রোষানলে পড়েছেন। আমরা সাংবাদিক সমাজ থেকে এর তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে অনতিবিলম্বে তাকে মুক্তি দাবি পেশা গত দায়িত্ব পালনে
সুযোগ করে দেয়ার দাবি জানাচ্ছি । আমাদের এসব নিয়ে ভাবতে হবে, লিখতে হবে। মূল কথা হচ্ছে আমাদের সঠিক সাংবাদিকতা করে এগিয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক রোজিনা ইসলামকে আটকের ঘটনা বাংলাদেশে সাংবাদিকতার স্বাধীনতার ওপর আঘাত করার সমান। সরকারের উচিত তাঁকে শর্তহীনভাবে এবং দূরত্ব ছেড়ে দেওয়া। পাশাপাশি তাঁকে হেনস্তা ও নিপীড়নের ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও সরকারের ব্যবস্থা নেওয়া উচিত । বাংলাদেশে সাংবাদিক নির্যাতনের ঘটনায় বিচার না হওয়ার কারণেই এমনটা বার বার ঘটছে।
এজন্য সাংবাদিক সমাজের পক্ষ থেকে রোজিনার নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার এবং যারা শারীরিকভাবে রোজিনাকে হেনন্তা করেছে তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ