• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

ঝালকাঠিতে সঞ্চয়পত্রের টাকা উত্তোলনের সময় আপহরনকারী ও ভিকটিকে আটক.দৈনিক ক্রাইম বাংলা!

রিপোর্টার: / ৩৬৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

ঝালকাঠি   ঝালকাঠিতে ব্যাংকের টাকা উত্তোলনের সময় অপহরণ মামলার আসামি ও ভিকটিমকে উদ্ধার করেছে সিআইডি পুলিশ। মঙ্গলবার দুপুর ২টায় বাংলাদেশ ব্যাংকের বরিশাল শাখা হতে টাকা উত্তোলনের পূর্বে মামলার আসামি প্রদীপ কুমার (৩২)কে আটক করা হয়। একই সাথে ভিকটিম বিপাশা রানী (২৫)কে উদ্ধার করে ঝালকাঠি সিআইডির পরিদর্শক মো. আবু মুছা খন্দকার। আটক প্রদীপ কুমার কাঠালিয়া উপজেলার উত্তর আমুয়া গ্রামের মৃত রমনী বালার পুত্র।
মামলার বিবরনে যানাযায়, ২ এপ্রিল কাঠালিয়া উপজেলার পশ্চিম চেচরীরামপুর গ্রামের ভিকটিমকে তার বাসা থেকে প্রেমের সম্পর্ক করে ফুসলিয়ে নিয়ে যায়। এ সময় ঘরে রক্ষিত টাকা, স্বর্নালংকার ও বাংকের সঞ্চয় পত্র নিয়ে যায়। এ ঘটনায় কাঠালিয়া থানায় মামলা দায়ের করতে গেলে মামলা গ্রহন ন করে টালবাহান করতে থাকে। ২মে ভিকটিমের মা ঊষা রানী সাধক বাদী হয়ে প্রদীপ কুমার ও তার ভাই কৌশিক বালাকে আসামি করে আদালতে মানব পাচার প্রতিরোধ দমন আইনের ১০ ও ১১ ধারায় একটি নালিশী অভিযোগ দায়ের করলে আদালত কাঠালিয়া থানার ওসিকে মামলা গ্রহন করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। ৯ মার্চ কাঠালিয়া থানায় মামলা হিসেবে রেকর্ড করেন থানার পরিদর্শক পুলক চন্দ্র দাস। পুলিশ আসামীকে আটক না করায় বাদী সিআইডির দ্বারস্থ হলে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের বরিশাল শাখা থেকে মায়ের সঞ্চয় পত্রের টাকা উঠাতে গেলে সিআইডি পুলিশ ভিকটিমকে উদ্ধার করে সাথে থাকা আসামি প্রদীপ কুমারকে আটক করে ঝালকাঠি আনা হয়।
ঝালকাঠি সিআইডির পরিদর্শক মো. আবু মুছা খন্দকার বলেন, আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে। ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। সে ইকনের সদস্য বলে স্বীকার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ