• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজায় তহবিল অপব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান কাতারের স্কাইট্র্যাক্স পুরস্কার: ভারতের সেরা এয়ারলাইন এখন এয়ার ইন্ডিয়া যুগোপযোগী হচ্ছে নৌযান চার্টার নীতিমালা শ্রীলংকায় গণকবরে ৫৭২ জনের দেহাবশেষ, তীব্র ক্ষোভ ও বিচারহীনতা ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে সিএনএন ও পলিটিকোর মামলা সৌদি-হুথি সংঘাতে প্রবাসীদের নিরাপত্তা ও অর্থনীতি নিয়ে গভীর উদ্বেগ হুথিদের হামলা ঠেকাতে সৌদিকে সামরিক সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে নতুন উড়োজাহাজ চুক্তির সম্ভাবনা ইস্তাম্বুল বিমানবন্দরে সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের নিউইয়র্ক সফর: জেএফকে বিমানবন্দরে পাল্টাপাল্টি কর্মসূচি

আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানসহ তার তিন সঙ্গীর সন্ধানের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন।দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৩৪ পঠিত
আপডেট: শুক্রবার, ১৮ জুন, ২০২১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃপটুয়াখালীর কলাপাড়ায় ইসলামি বক্তা আদনান সহ তাঁর সঙ্গীদের সন্ধানের দাবিতে মানববন্ধন করা হয়েছে. শুক্রবার সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন হয়। কলাপাড়ার সর্বস্তরের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে ত্বহার, শুভাকাঙ্ক্ষী, ভক্তবৃন্দ সহ কলাপাড়ার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, তরুণ ও মেধাবী ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ তার সফরসঙ্গী আব্দুল মুকিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজ নিখোঁজ রয়েছেন। আইন-শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

এতে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ন কবির. ঢাকা তিতুমীর কলেজের শিক্ষার্থী মোঃ তন্ময় ও সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের শিক্ষার্থী মোঃ নজরুল ইসলাম

তারা আরও বলেন, পুলিশ চাইলেই সবকিছু সম্ভব হয়, কিন্তু নিখোঁজ আবু ত্ব-হা আদনানদের বেলায় তা হচ্ছে না কেন? এ দেশের নাগরিক হিসেবে নিখোঁজদের সন্ধান চেয়ে দাবি জানানোর অধিকার আমাদের রয়েছে। কিন্তু ৭ দিনেও তাদের সন্ধান না কেন পাওয়া যাচ্ছে না।

দ্রুত ত্ব-হা ও অন্যদের সন্ধান পাওয়া না গেলে গণআন্দোলন কর্মসূচির হুশিয়ারি দেন বিক্ষুব্ধ ছাত্রজনতা। উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন ও সকল যৌক্তিক দাবীতে সবাইকে সোচ্চার থাকার আহবান জানান এই তরুন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ