• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা, ডিজিটাল সেবায় জোর ইরান ইস্যুতে যুদ্ধ শঙ্কা কমতেই বিশ্ববাজারে তেলের দামে স্বস্তি ঈদে টানা ৭ দিন ব্যাংক বন্ধ, বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে কিছু শাখা কলাপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি ও ধান বীজ বিতরণ কলাপাড়ায় লবণ পানিতে প্লাবিত ফসলি জমি, সুইজ গেট চালুর দাবী কৃষকদের বাংলাদেশে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা প্রকাশিত সংবাদের প্রতিবাদ,,,,, কুমিল্লা বিভাগ দাবিতে ইতিবাচক প্রধানমন্ত্রীর বার্তা, কৃষি বিশ্ববিদ্যালয়েরও আশ্বাস অর্থনীতি এখনো চাপে, পুরোপুরি ঘুরে দাঁড়াতে লাগতে পারে আরও দুই বছর: অর্থমন্ত্রী পদ্মা নদী থেকে উদ্ধার পাঁচ খুন মামলার প্রধান আসামি ফোরকান মোল্লার মরদেহ

বাবা-মা-বোনকে হত্যার কারণ জানালেন মেহজাবিন

রিপোর্টার: / ২৬৮ পঠিত
আপডেট: রবিবার, ২০ জুন, ২০২১

রাজধানীর কদমতলীতে বাবা-মা-বোনকে ঘুমের ওষুধ খাওয়ানোর পর শ্বাসরোধ করে হত্যা করে মেহজাবিন। অবৈধ কাজে বাধ্য করার ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড ঘটানো হয়।

তিনজনকে হত্যার ঘটনায় আটক মেহজাবিন ইসলাম মুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য  দিয়েছেন বলে জানান ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি)।

রোববার (২০ জুন) তিনি সংবাদমাধ্যমকে এ কথা জানান।এরআগে এদিনে সকালে মেহজাবিন ইসলাম মুনের নামে মামলা করা হয় এবং তাকে এ মামলায় গ্রেপ্তার দেখায় রাজধানীর কদমতলী থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া মেহজাবিন নিহত দম্পতির বড় মেয়ে।

শনিবার (১৯ জুন) রাজধানীর কদমতলীর মুরাদপুরের একটি বাসা থেকে বাবা-মা ও বোনসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

একই সাথে ওই বাসা থেকে তাদের জামাই শফিকুল ইসলাম অরণ্য ও তার মেয়ে মারজান তাবাসসুম তৃপ্তি নামে ৪ বছরের এক শিশুকে উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, শনিবার (১৯ জুন) রাজধানীর কদমতলীর একটি বাসা থেকে একই পরিবারের তিনজনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- মেহজাবিনের মা মৌসুমী ইসলাম (৪০), বাবা মাসুদ রানা (৫০) ও বোন জান্নাতুল (২০)।

ঘুমের ওষুধ খাইয়ে মা-বাবা ও বোনকে হত্যার পর স্বামী ও কন্যাকে হত্যাচেষ্টার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হন মেহজাবিন ইসলাম মুন।
সাম্প্রতিক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ