• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি কার্যালয়ের কাছে পরপর বিস্ফোরণ, গাংনীতে আতঙ্ক সংঘাত নয়, সমঝোতার রাজনীতিতে দেশ এগিয়ে নিতে হবে ঢাকার চারপাশের নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা সংকট ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা জানালেন শামা ওবায়েদ জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথ-সংসদে আন্দোলনের ঘোষণা শফিকুর রহমানের কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন

কলাপাড়ায় ১১০ গৃহহীন পরিবার পেলো নতুন ঘর

রিপোর্টার: / ৩৯৯ পঠিত
আপডেট: রবিবার, ২০ জুন, ২০২১

মুজিববর্ষ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় ভূমি ও গৃহহীন ১১০ পরিবার পেলো দ্বিতীয় পর্যায়ের নতুন ঘর।
রোববার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর উদ্ধোধণের পর পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিএম সরফরাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ৫৮ জন গৃহহীনদের মাঝে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করেন।
কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সহ সম্পাদক নিউ নিউ খেইন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরন প্রমুখ।
কলাপাড়ায় প্রথম পর্যায় ৪৫০ জন গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেয়া হয়। দ্বিতীয় পর্যায় ১১০ পরিবারকে দেয়া হয় এ ঘর। আজ ৫৮ ভূমিহীন পরিবারকে এ ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ