• সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, কলাবাগানে কাজ করতে গিয়ে নিহত ৩ বাংলাদেশি রামিসা হত্যা মামলায় ৫-৭ দিনের মধ্যেই বিচার শেষের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ঈদযাত্রায় সাময়িক ভোগান্তি রামিসা হত্যা মামলায় ৫ দিনের মাথায় চার্জশিট, দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার প্রস্তুতি রামিসা হত্যার বিচার দ্রুততম সময়েই নিশ্চিত হবে’ — তথ্য উপদেষ্টা জহির উদ্দিন স্বপন রামিসা হত্যা মামলায় ডিএনএ পরীক্ষা সম্পন্ন, রোববারই চার্জশীট দাখিলের সম্ভাবনা খোবাইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার দেখানো হলো স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ শনিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানিয়েছেন, আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার বিভাগে সংঘটিত অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বন্ধ কারখানা চালু ও কর্মসংস্থানে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের রামিসা হত্যা মামলায় ফরেনসিক রিপোর্ট হাতে তদন্তকারী কর্মকর্তা, চার্জশিট দাখিলের প্রস্তুতি

হোল্ডারকে হটিয়ে টেস্ট অলরাউন্ডার র্্যাংকিংয়েরয়ের শীর্ষে জাদেজা। দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩৭৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

খেলাধুলা ডেস্ক     ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজটা মোটেও ভালো কাটেনি ওয়স্টে ইন্ডিজের। তারকা অলরাউন্ডার জেসন হোল্ডারের পারফরম্যান্স ছিল আরও বাজে। যার প্রভাব পড়ল র‌্যাংকিংয়ে। আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে অলরাউন্ডার ক্যাটাগরির শীর্ষস্থান হারিয়েছেন হোল্ডার। বুধবার টেস্ট র‌্যাংকিংয়ের সপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যাতে দেখা যাচ্ছে, হোল্ডারকে হাটিয়ে টেস্ট র‌্যাংকিংয়ের অলরাউন্ডার ক্যাটাগরিতে সবার ওপরে উঠে বসেছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরুর আগে জাদেজার চেয়ে রেটিংয়ে অনেকটাই এগিয়ে ছিলেন হোল্ডার। কিন্তু এই সিরিজে এত বাজে খেললেন যে সব উলট-পালট হয়ে গেল। প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দুই ইনিংস মিলিয়ে মাত্র ১০ রান করার পাশাপাশি বল হাতে দুটি উইকেট নিয়েছেন হোল্ডার। যাতে ২৮ রেটিং পয়েন্ট হারিয়েছেন তিনি। ৩৮৪ রেটিং নিয়ে দুই নম্বরে নেমে গেছেন হোল্ডার। ৩৮৬ রেটিং নিয়ে সবার ওপরে জাদেজা। ২০১৭ সালের আগস্টের পর এই প্রথম অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে বসলেন ভারতীয় তারকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ সেরা হওয়া কুইন্টন ডি কক দুই ধাপ এগিয়ে ব্যাটিং র‌্যাংকিংয়ের ১০ নম্বরে উঠে এসেছেন। ১৮ মাস পর সেরা দশে ঢুকলেন ডি কক। ব্যাটিংয়ের শীর্ষ পাঁচ জায়গায় পরবির্তন হয়নি। যথাক্রমে-স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন, মার্নাস লাবুশানে, বিরাট কোহলি, জো রুট। বোলিংয়ে একধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে এসেছেন কাগিসো রাবাদা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পাঁচ উইকেট নিয়েছেন প্রোটিয়া তারকা। ম্যাচের দ্বিতীয় ইনিংসে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নেওয়া কেশভ মহারাজ এগিয়েছেন তিনধাপ। বোলারদের র‌্যাংকিংয়ের শীর্ষ পাঁচেও পরবর্তন নেই। সেরা পাঁচে যথাক্রমে- প্যাট কামিন্স, রবিচন্দ্রন অশ্বিন, টিম সাউদি, জশ হ্যাজলউড ও নিল ওয়াগনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ