• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

যুক্তরাষ্ট্রে ১২ তলা ভবন ধসে নিহত ১, বহু হতাহতের আশঙ্কা । দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩৮৬ পঠিত
আপডেট: শুক্রবার, ২৫ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক    যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে একটি বহুতল ভবন ধসে পড়ায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু মানুষ হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মায়ামি-ডেইড কাউন্টিতে ১২তলা বিশিষ্ট ভবনটি ধসে পড়ে। উত্তর মায়ামি সৈকতের সার্ফসাইড শহরতলির ছবিতে দেখা যাচ্ছে, একটি আবাসিক ভবন থেকে ধসে পড়া অংশের বিশাল অংশ ঝুলে রয়েছে। এ ঘটনায় একজন নারী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও আটজন। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়েছেন। বৃহস্পতিবার রাত ২টার দিকে ভবনটি ধসে পড়ে। মায়ামি-ডেইড কাউন্টির দমকল বাহিনী জানায়, উদ্ধারের জন্য ঘটনাস্থলে ৮০টি যান তারা পাঠিয়েছে। পুলিশও উদ্ধারকাজে সহায়তা করছে। ধসে পড়া ভবনের পাশের ভবনের এক বাসিন্দা বলেন, ‘দালানটি কেঁপে উঠেছিল এবং তখন আমি জানালা দিয়ে বাইরে তাকাই, এরপর আপনি এটা আর দেখতে পেলেন না।’ তিনি আরও বলেন, ‘আমি ভেবেছি এটা ঝড় বা এই জাতীয় কিছু আসছে। যখন ধুলো সরে যায়, ভবনের দুই তৃতীয়াংশ গায়েব হয়ে গেছে। এটা মাটির সাথে মিশে গেছে।’ অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে ১০ বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে। ভবনটির নাম চ্যামপ্লাইন টাওয়ার্স। এতে ১০০টিরও বেশি সৈকত সংলগ্ন অ্যাপার্টমেন্ট ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ