• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

লকডাউনে আটকে গেলো ‘গ্যাংস্টার’।দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৪১২ পঠিত
আপডেট: সোমবার, ২৮ জুন, ২০২১

নির্মাতা শাহীন সুমনের পরবর্তী সিনেমা ‘গ্যাংস্টার’। আগামী ১ জুলাই থেকে এফডিসিতে এ সিনেমার শেষ অংশের শুটিং শুরুর কথা ছিল। সকল প্রস্তুতি সম্পন্ন হলেও সরকার ঘোষিত লকডাউনের কারণে শুটিং না করার সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা। শাহীন সুমন  বলেন, ‘‘গ্যাংস্টার’ সিনেমার আর ১৫ দিন শুটিং করলেই পুরো সিনেমার শুটিং শেষ হয়ে যেত। আমরা এফডিসিতে শুটিং ফ্লোর থেকে শুরু করে শুটিংয়ে সকল প্রস্তুতি নিয়েছি। কিন্তু কঠোর লকডাউনের কারণে শুটিং বাতিল করতে হয়েছে।’’ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেনÑচিত্রনায়ক সাইমন সাদিক, শান্ত খান, মাহিয়া মাহি ও ওপার বাংলার রুপসা। গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে শান্ত খানকে। শাপলা মিডিয়া প্রযোজিত এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত রনি। শান্ত খান এরইমধ্যে বেশ কয়েকটি বিগ বাজেটের সিনেমায় অভিনয় করেছেন। এসব সিনেমায় তাকে বলিউড, টলিউড ও দেশীয় নায়িকাদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে দেখা গেছে। শান্ত খানের ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘প্রেম চোর’। উত্তম আকাশ পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন পাঞ্জাবি অভিনেত্রী নেহা আমান দ্বীপ। এরইমধ্যে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এরপর ‘বিক্ষোভ’ সিনেমার শুটিং শুরু করেন শান্ত। শামীম আহমেদ রনি পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার নন্দিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। করোনার কারণে সিনেমাটির শুটিং দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি এর দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায়। কিছুদিন আগে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমার কাজও শেষ করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ