Array নওগাঁয় চব্বিশ ঘন্টায় দুই ব্যক্তির মৃত্যুঃ-পুঁচাশি ব্যক্তির শরীরে করোন সনাক্ত/দৈনিক ক্রাইম বাংলা। নওগাঁয় চব্বিশ ঘন্টায় দুই ব্যক্তির মৃত্যুঃ-পুঁচাশি ব্যক্তির শরীরে করোন সনাক্ত/দৈনিক ক্রাইম বাংলা। – Daily Crime Bangla
  • মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকাটুলীতে সিএনজি চাপায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ডিটেকটিভ সার্জেন্ট নিহত, ওয়ারী থানায় মামলা,,, তিন দশকের অপেক্ষার অবসান: পটুয়াখালী–৪ আসনে ধানের শীষের জোয়ার,,,, কালীগঞ্জে নির্বাচনী অফিস দখল ঘিরে সংঘর্ষ, স্বতন্ত্র প্রার্থীর ৮ সমর্থক আহত,,, কুয়াকাটায় হোটেলে আটকে মোটরসাইকেল চালক নির্যাতন: এক মাসেও মামলা নয়, সংকটাপন্ন সাব্বির,,,,, বিজয় মিছিল নয়, খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া মিলাদে পটুয়াখালী-৪’র নবনির্বাচিত এমপি,,, ঢাকা-৮ এ ধানের শীষের জয়: ৫ হাজার ৬৯৬ ভোটে এগিয়ে মির্জা আব্বাস,,,, ঢাকা-৮ আসনে বাতিল ভোট পুনঃগণনার দাবি: ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ এনসিপির,,,, শান্তিপূর্ণ ভোটে সংখ্যাগরিষ্ঠতা: সরকার গঠনের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ,,, রয়টার্সের বিশ্লেষণ: প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান,,,

নওগাঁয় চব্বিশ ঘন্টায় দুই ব্যক্তির মৃত্যুঃ-পুঁচাশি ব্যক্তির শরীরে করোন সনাক্ত/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৮৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

নওগাঁয় চব্বিশ ঘন্টায় দুই ব্যক্তির মৃত্যুঃ-পুঁচাশি ব্যক্তির শরীরে করোন সনাক্

কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা প্রতিনিধিঃ-: নওগাঁ জেলায় বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন ১ জন মহাদেবপুর উপজেলার এবং অপরজন সাপাহার উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা হলো ১০৯ জন।

নওগাঁর ডেপুটি সিভিলসার্জন ডাক্তার মঞ্জুর মোরশেদ জানিয়েছেন জেলায় নতূন করে আক্রান্ত হয়েছেন ৮৫ জন। রাজশাহী ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবএবং নওগাঁ ২৫০শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে এন্টিজেন প্রক্রিয়ায় ৪৮৬ জনের নমূনা পরীক্ষা করে এই ৮৫ ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৪৮ শতাংশ।

উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হচ্ছে সদর উপজেলায় ৪২ জন, রানীনগর উপজেলায় ৪ জন, আত্রাই উপজেলায় ৫ জন, মহাদেবপুর উপজেলায় ৫ জন, মান্দা উপজেলায় ৮ জন, বদলগাছি উপজেলায় ২ জন, পত্নীতলা উপজেলায় ১৩ জন, ধামইরহাট উপজেলায় ১ জন, সাপাহার উপজেলায়স ৩ জন এবং পোরশা উপজেলায় ২ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ব্যাক্তির সংখ্যা হলো ৫৪৩৩ জন।

এ সময় সুস্থ্য হয়েছেন ৫৩ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ৪৪৮১ জন। সূস্থতার পর বর্তমানে জেলায় আক্রান্ত ব্যাক্তি রয়েছেন ৯৫২ জন। আক্রান্তদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৮ জন। বাকীরা স্ব স্ব বাড়িতে অবস্থান করে চিকিৎসা গ্রহণ করছেন।

এই ২৪ ঘন্টায় কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ২৬৬ জনকে এবং এ পর্যন্ত মোট কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ৩১, ৭৩৮ জনকে। নতুন করে ছাড়পত্র পেয়েছেন ২০২ জন এবং সর্বমোট ছাড়পত্র পেয়েছেন ২৮, ১২৪ জন। বর্তমানে প্রাতিষ্ঠানিক ৭৬ জনসহ মোট কোয়ারেনটাইনে রয়েছেন ৩,৬১৪ জন।#

একেএম কামাল উদ্দিন টগর
নওগাঁ জেলা প্রতিনিধি
মোবাঃ-01749567314


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ