• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সাতক্ষীরায় জামায়াতের যুববিভাগের সচেতনতামূলক র‍্যালি বেইজিংয়ে শি জিনপিং–তারেক রহমান বৈঠক: বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা বাংলাদেশের উন্নয়নে চীন থাকবে বিশ্বস্ত বন্ধু’—প্রধানমন্ত্রী তারেক রহমানকে শি জিনপিংয়ের আশ্বাস চীন ও মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কলাপাড়ায় ক্ষতিপূরণের টাকা উত্তোলনকে কেন্দ্র করে নারীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ, আদালতে মামলা *প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

বিএমএসএফের উদ্যোগে চতুর্থ ব্যাচের সাংবাদিক বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪০৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

মোঃ শাহাবুদ্দিনঃ-ঢাকা বুধবার ১ সেপ্টেম্বর ২০২১: সাংবাদিক-সাংবাদিকের মাঝে প্রতিহিংসা- দ্বন্ধ ভুলে যেতে হবে। জুনিয়র-সিনিয়রদের মাঝে ঐক্য রাখতে হবে। পেশার মর্যাদা রক্ষায় সকলকে আন্তরিক হতে হবে। সাংবাদিকতায় পেশাগত চর্চা, ঐক্য ও সমন্বয় জরুরী বলে সাংবাদিক নেতৃবৃন্দ মন্তব্য করেছেন। বুধবার রাত ৮টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) আয়োজিত মুজিববর্ষ ও সংগঠনের ৯ম বর্ষ পূর্তি উপলক্ষে সাংবাদিকতার বুনিয়াদী ও তথ্য অধিকার আইন বিষয়ক তিনদিন ব্যাপী ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালা ২০২১ এর চতুর্থ ব্যাচের উদ্বোধনী আলোচনায় এসব কথা বলেন।

ভার্চুয়াল এ প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন জেলা/উপজেলার ১০০ জন সাংবাদিক প্রশিক্ষণ নেন। প্রতিদিন রাত ৮-১১টা পর্যন্ত জুম লিঙ্কের মাধ্যমে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

বিএমএসএফ এর সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সঞ্চালক ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের আইনজীবি ও বিএমএসএফ এর আইন উপদেষ্টা এ্যাড. এ্যাড. মো: কাওসার হোসাইন, তথ্য ও গবেষণা বিভাগের সম্পাদক আবুল হাসান বেলাল, আইটি বিভাগের সম্পাদক তাওহীদ হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সম্পাদক আসাদুজ্জামান সাজু।

কর্মশালায় তথ্য অধিকার আইন, ডিজিটাল নিরাপত্তা আইনকে ঘিরে সাংবাদিকতার নানা দিক নিয়ে আলোচনা করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকগণ মাঠ পর্যায়ের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে উদ্ভূত নানা সমস্যা এড়িয়ে কৌশলের সঙ্গে দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করেন।

প্রতিটি পর্বে ছিল শিক্ষার্থীদের প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকতার নানা সমস্যা মোকাবেলায় করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য, সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতা গড়ে তুলতে দেশের অপেক্ষাকৃৃত নবীন সাংবাদিকদের দক্ষ করতে বিএমএসএফ প্রাথমিক পর্যায়ে এ প্রকল্প গ্রহন করেছে। প্রশিক্ষিত এসব নবীন সাংবাদিকরা দেশ, মাটি ও মানুষের জন্য কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ