• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রিমান্ড ও জামিন দুটিই নামঞ্জুর: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে ২৪ ঘণ্টায় হামে ১১ শিশুর মৃত্যু, আক্রান্তের ঢল—হাসপাতালে হাজারো শিশু ভর্তি, ড. শিরীন শারমিন চৌধুরী আটক, আজ আদালতে তোলা হবে—ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে,,, ঈদযাত্রায় রক্তাক্ত সড়ক—১৫ দিনে প্রাণ গেল ৩৫১ জনের, আহত সহস্রাধিক,, মব কালচার রোধে জিরো টলারেন্স নীতি—অবরোধ ও বিশৃঙ্খলায় কঠোর অবস্থানে সরকার নো কিংস’ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র: ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের সমাবেশ প্রশাসনে বড় রদবদল: ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সংকট মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান মন্ত্রীর বিদ্যুৎ গ্রাহকদের জন্য সুখবর: প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের ঘোষণা গ্রামীণ সড়কে আমূল পরিবর্তনের ঘোষণা: দুর্নীতিমুক্ত উন্নয়নে জোর মন্ত্রীর

ভোলার লালমোহনে জমি জবর দখলের চেষ্টায় মারপিটে ৪জন আহত/ দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৮৯ পঠিত
আপডেট: সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

লালমোহন প্রতিনিধি।। ভোলার লালমোহনে জমি জবর দখলে বাধা দিলে ৪ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চরভুতা ইউনিয়নের তারাগঞ্জ গ্রামের ৫নং ওয়ার্ডে ১৩ সেপ্টেম্বর দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, তারাগঞ্জ গ্রামের ৫নং ওয়ার্ডের হাবিব মিয়া খরিদ সুত্রে মালিক হয়ে জমি ভোগ দখলে বিদ্যমান রয়েছেন। উক্ত জমি জবর দখল করতে পায়তারা দিতে থাকে একই এলাকার আমির হোসেন। এরই ধারাবাহিকতায় আমির হোসেন লোকজন নিয়ে জমি দখল করতে গেলে বাধা দিলে আমির হোসেন, রাকিব, জান্নাত, হাজেরা, বাবুল, জুয়েল ও খোকনসহ আরো কয়েকজন মিলে আকবর, হাবিব মিয়া, রাবেয়া ও রওশন আরা বেগমকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক রক্তাক্ত কাটা জখম করে। আহতদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত ও রক্তাক্ত জখম আকবর ও হাবিবকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীরা আকবারের হাতের আঙুল কেটে দেয় এবং মহিলাদের সাথে থাকা স্বর্ণালংকার ও আহতদের থেকে টাকা ছিনিয়ে নেয়। আহতরা এ ঘটনায় ন্যায় বিচার দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ