• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরে গিয়েও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অগ্রাধিকারেই সংস্কার, উন্নয়ন সহযোগীদের সহায়তার আশ্বাস কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের তাগিদ রাষ্ট্রপতির, গুরুত্ব সংরক্ষণ ও গবেষণায় কালিগঞ্জের মথুরেশপুর জামায়াতের অফিস উদ্বোধন বিমান বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ দেশের চার অভ্যন্তরীণ বিমানবন্দরে কমছে যাত্রী সংখ্যা তিন সিটির উন্নয়নে ৫ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন রসায়নে নোবেল পেলেন জাপান ও ফ্রান্সের দুই বিজ্ঞানী জেট ফুয়েলের দাম বৃদ্ধি: অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে বাড়তি শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির ঘোষণা

নওগাঁয় সাড়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক নৈশ্যপ্রহরী আটক/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৪১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা প্রতিনিধিঃ– নওগাঁ সদর উপজেলার চুন্ডিপুর ইউনিয়নের গাঁংজোয়ার এলাকায় সাড়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক নৈশ্যপ্রহরী আটক করেছে পুলিশ। বুধবার বিকেল ৬ টার দিকে নওগাঁ সদরের গাঁংজোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ নৈশ্যপ্রহরী তসলিম উদ্দিন (৪৫) কে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটির মা দাবি করেছেন, রবিবার বিকেলে তাঁর মেয়ে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে বিদ্যালয়ের মাঠে খেলা করছিল। বিকেল ৫টার দিকে তিনি গ্রামের মোড়ের দোকানে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে যান। এ সময় বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী তসলিম উদ্দিন ফুসলিয়ে তাঁর মেয়েকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেছে। বিষয়টি জানাজানি হলে তিনি বুধবার সকালে গাঁংজোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুদা বানু মৌখিক অভিযোগ করলে তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সদর থানায় জানায়। আমি এই ঘটনার উপযুক্ত বিচার চাই।

নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। শিশুটির স্বজনদের দাবি,নৈশ্যপ্রহরী তসলিম উদ্দিন শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেছে। এজহার সম্পন্ন হলে আটক ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে গত কাল বৃহস্পতিবার আদালতে নেওয়া হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ