• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

ভন্ড ফকির বরগুনার আটক করেছে র‍্যাব-৮পটুয়াখালী।

রিপোর্টার: / ৫২৪ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১২ মে, ২০২০

মোঃ জুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধিঃ
বরগুনায় কথিত ভন্ড ফকির মনির হোসেন নামে একজনকে আটক করেছে পটুয়াখালী র‍্যাব-৮। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর ১২ টায় বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের রুপধোন কাঁটাখালী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ মে পটুয়াখালীর পূর্ব হেতালিয়া বাধঘাট এলাকার ১৫ বছরের এক কিশোরীকে ফুসলিয়ে ভন্ড ফকির মনির হোসেন তার নিজ বাড়িতে নিয়ে আসে। এ ঘটনায় গত সোমবার পটুখালী রাব-৮ এ মেয়ের মা অভিযোগ দিলে র‍্যাবের একটি টিম মনিরকে তার বাড়ি থেকে আটক করে ওই কিশোরীকে উদ্ধার করে।
স্থানীয় একাধিক ব্যক্তির বলেন, মনিরের কাজই হচ্ছে কিশোরী মেয়েদেরকে পটিয়ে বিবাহ করা। এর আগেও দু’টি বিয়ে করেছে।  এছাড়া এক কিশোরীকে  দীর্ঘদিন বাড়িতে রেখেছে। তখনও পুলিশ উদ্ধার করেছিলো।  ভুংভাং জাদু দেখিয়ে মেয়েদেরকে পাগল করাই হচ্ছে মনিরের কাজ।
এ ব্যাপারে র‍্যাবের কোম্পানি কমান্ডার রইছ উদ্দিন বলেন, কিশোরীর মায়ের অভিযোগে হাতেনাতে মনিরকে আটক করে কিশোরীকে উদ্ধার করা হয়েছে। পটুয়াখালীতে ধর্মভাইয়ের বাড়িতে থেকে ঝাড়ফুঁক দিয়ে মানুষের সাথে প্রতারণা করে ব্যাপক টাকা সে হাতিয়ে নিয়েছে । আমরা আরো জানতে পেরেছি গুপ্তধন উদ্ধারের নামে অল্প বয়সী মেয়েদেরকে ফুসলিয়ে সে বিবাহ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ