• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

ডাকাতি মামলায় লক্ষীপুরের মিলন লালমোহনে গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩৭৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

লালমোহন প্রতিনিধি।। লক্ষীপুর জেলার রামগতি উপজেলার কুখ্যাত ডাকাত ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী মিলনকে গ্রেফতার করেছে লালমোহন থানা পুলিশ । সোমবার রাতে দক্ষিণ লালমোহনের দেওয়াল কান্দি থেকে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার ইন্সপেক্টর (তদন্ত) এনায়েত হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালিয়ে মো. মিলন নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয়। মিলন জিআর ৪৮৪/১৪ (চরজব্বর,নোয়াখালী) The arms act 1878 এর 19(1)/19A ধারায় ১৭ বছর সাজাপ্রাপ্ত আসামি । তার পিতার নাম নজির আহমেদ ওরফে নজির ডাকাত ওরফে কানা নজির ।তার পূর্বের বাড়ী চরফ্যাশন পৌরসভার ২ নং ওয়ার্ড, বর্তমানে সে লক্ষীপুর জেলার রামগতি থানার বড় খেরী গ্রামের বাসিন্ধা। মিলনের বিরুদ্ধে ভোলা জেলার চরফ্যাশন, লালমোহন, দৌলতখান থানায় ৩ টি মার্ডার, ২টি চুরি, ১টি অস্ত্র মামলা সহ ৭টি মামলা বিচারাধীন আছে। সে একজন পেশাদার অপরাধী।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, ১৭ বছর সাজাপ্রাপ্ত আসামি মিলনকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। লালমোহনের আইন শৃঙ্খলার উন্নয়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আসামীকে আজ মঙ্গলবার লক্ষীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ