• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা, ডিজিটাল সেবায় জোর ইরান ইস্যুতে যুদ্ধ শঙ্কা কমতেই বিশ্ববাজারে তেলের দামে স্বস্তি ঈদে টানা ৭ দিন ব্যাংক বন্ধ, বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে কিছু শাখা কলাপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি ও ধান বীজ বিতরণ কলাপাড়ায় লবণ পানিতে প্লাবিত ফসলি জমি, সুইজ গেট চালুর দাবী কৃষকদের বাংলাদেশে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা প্রকাশিত সংবাদের প্রতিবাদ,,,,, কুমিল্লা বিভাগ দাবিতে ইতিবাচক প্রধানমন্ত্রীর বার্তা, কৃষি বিশ্ববিদ্যালয়েরও আশ্বাস অর্থনীতি এখনো চাপে, পুরোপুরি ঘুরে দাঁড়াতে লাগতে পারে আরও দুই বছর: অর্থমন্ত্রী পদ্মা নদী থেকে উদ্ধার পাঁচ খুন মামলার প্রধান আসামি ফোরকান মোল্লার মরদেহ

শহীদ মিনার প্রাঙ্গনে বদ্ধভূমি কলাপাড়ায় অভিনয়ে স্মরণ করলো জাতির সূর্য সন্তানদের/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৯১ পঠিত
আপডেট: বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

জুয়েল হুসাইন পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।মঙ্গলবার সকাল ৯টায় কলাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে কলাপাড়া উপজেলা প্রসিসন ও ‘কচিমুখ নাট্যাঙ্গন নামের শিশু কিশোর সংগঠনের সদস্যরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে।৫০ বছর আগের সেইদিনে রায়ের বাজারের বিভিষীকাময় হত্যাকা-ের মুহূর্তটি অভিনয়ের মাধ্যমে নতুন প্রযন্মের কাছে তুলে ধরে স্কুলের শিক্ষার্থীরা।

এর আগে কলাপাড়া উপজেলা প্রশাসন, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ ও থানা পুলিশের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শিশু- কিশোররা চিত্রাঙ্কন ও প্রতিবাদী গান গেয়ে শহীদ বুদ্ধিজীবিদের হত্যায় জড়িতদের শাস্তির দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া থানার ওসি মো. জসীম প্রমুখ।

প্রথমবারের মতো কলাপাড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করায় সকাল থেকে শতশত মানুষ জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনার প্রাঙ্গনে সমবেত হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ