• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি কার্যালয়ের কাছে পরপর বিস্ফোরণ, গাংনীতে আতঙ্ক সংঘাত নয়, সমঝোতার রাজনীতিতে দেশ এগিয়ে নিতে হবে ঢাকার চারপাশের নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা সংকট ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা জানালেন শামা ওবায়েদ জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথ-সংসদে আন্দোলনের ঘোষণা শফিকুর রহমানের কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন

কয়লাবাহী বিদেশি জাহাজ থেকে সাগরে পড়ে এক ক্যাপ্টেন নিহত/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩২৬ পঠিত
আপডেট: শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলে বিদেশি কয়লাবাহী জাহাজ থেকে সাগরে পড়ে জাহাজের ক্যাপ্টেন সার্ভেয়ার শামিম ফয়েজ (৬৫) মারা গেছে। বুধবার সকাল ১০টার পর রাবনাবাদ চ্যানেলের ফেয়ারবয়া পয়েন্টে এ ঘটনা ঘটেছে।

সন্ধায় তার মৃতদেহ কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানায়। কলাপাড়া থানা পুলিশ রাতেই তার মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করেছে।

পুলিশ ও বেনকম সী ট্রামস শিপিং এজেন্টের সিনিয়র অফিসার মাহমুদ জানান, প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ১৮৯ মিটার দীর্ঘ্য ও ৩২ মিটার প্রস্থের জাহাজ এমভি নেরাইডা(ঘবৎধরফধ) সাতদিন আগে ৪৬ হাজার দুইশ টন কয়লা নিয়ে এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়া থেকে পায়রা ১৩২০ মেঘাওয়াট তাপবিদ্যুত কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়। মঙ্গলবার রাত ১২টায় জাহাজটি রাবনাবাদ চ্যানেলের ফেয়ারবয়ায় নোঙর করে।

বুধবার সকাল ১০টার দিকে জাহাজ থেকে কয়লা খালাসের জন্য জাহাজ থেকে পাশে ভেরানো লাইটার জাহাজ জাসনা খান-২ এ     ( ণধংহধ শযধহ) পাইলট ল্যাডার (মই) বেয়ে সার্ভে করার জন্য নামার সময় হাত ফসকে সাগরে পড়ে যায়।

প্রায় ১৫ মিনিট সাগরে ডুবে থাকার পর জাহাজের অন্য নাবিকরা তাকে সাগর থেকে উদ্ধার করে।

প্রায় ছয় ঘন্টা নৌপথ পাড়ি দিয়ে সন্ধায় তাকে জাহাজের নাবিকরা কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শামিম ফয়েজ মেসার্স অ্যাসারটিভ ভ্যালিউয়ার্স (প্রাঃ) লিমিটেডের সার্ভেয়ার হিসাবে জাহাজে কর্মরত ছিলেন। সে ঢাকার উত্তরার মৃত আবুল ফয়েজের ছেলে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসীম জানান, প্রাথমিক তদন্তে সে পানিতে ডুবে মারা গেছে বলে জাহাজের নাবিকরা তাদের জানিয়েছেন। তার মৃতদেহ হাসপাতাল থেকে উদ্ধার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ