• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি কার্যালয়ের কাছে পরপর বিস্ফোরণ, গাংনীতে আতঙ্ক সংঘাত নয়, সমঝোতার রাজনীতিতে দেশ এগিয়ে নিতে হবে ঢাকার চারপাশের নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা সংকট ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা জানালেন শামা ওবায়েদ জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথ-সংসদে আন্দোলনের ঘোষণা শফিকুর রহমানের কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন

ইউপি নির্বাচন : কলাপাড়ায় আ’লীগ ১ ও ২ টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪৯৬ পঠিত
আপডেট: রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক চতুর্থ ধাপে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচন বিছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে এ নির্বাচনের ভোটগ্রহণ চলে বিকেল ৪ টা পর্যন্ত। সকাল থেকে দীর্ঘ সারিবদ্ধ হয়ে,  পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন ভোটাররা।

তবে নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

ভোটগ্রহণ শেষে গণনা ও বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থীদের বেসরকারি ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন।

উপজেলার ৩টি ইউনিয়নের মধ্যে ১টিতে নৌকার চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। আর ২টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। স্থানীয় বিভিন্ন সূত্র ও রিটার্নিং কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।

চেয়ারম্যান পদে চাকামইয়া ইউনিয়নে স্বতন্ত্র মোঃ মজিবুর রহমান, নীলগঞ্জ ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী মোঃ বাবুল মিয়া ও টিয়াখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ সুজন মোল্লা নির্বাচিত হয়েছেন।

উপজেলা রিটানিং ও নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ জানান, কোনো অপ্রিতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ