• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

পটুয়াখালী বিএনপির সমাবেশ শুরুর আগেই ক্ষমতাসীনদের হামলা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪১৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

পটুয়াখালী জেলা বিএনপি সমাবেশ শুরু হওয়ার আগেই দফায় দফায় হামলার ঘটনা
ঘটেছে এ সময়ে সভাস্থলের মঞ্চ এবং চেয়ার ভাংচুর করা হয়।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্ক মাঠে সভাস্থলে
আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ  করে বিএনপি। হামলার
ঘটনায় প্রকাশিত একাধিক ভিডিও ফুটেজও বিষয়টি সত্যতা পাওয়া গেছে।
পটুয়াখালী জেলা যুব সাধারণ সম্পাদক এড. তৈফিক আলী খান কবির জানান, বেলা
দুইটায় সমাবেশ শুরু হওয়ার আগে শহরের বিভিন্ন প্রবেশ পথে বিএনপি নেতাকর্মীরা
সমাবেশ স্থলে আসার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছেন। সকালে সভাস্থলে হমলা চালানো
হয়েছে।  যার ভিডিও ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।

পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা
লাঠিসোটা নিয়ে সড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে।  তবে আওয়ামী লীগ
নেতা-কর্মীদের রাস্তা থেকে
সরিয়ে দিতে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা গেছে।

পটুয়াখালী শহরের শহীদ আলাউদ্দিন শিশুপার্কে অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয়
বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল(অব)
আলহাজ¦ আলতাফ হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। এছাড়া
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক
এড.বিলকিস জাহান শিরিন।

দীর্ঘ ১৪ বছর পর এবার এই প্রথম পটুয়াখালী শহরের বড় পরিসরে সমাবেশ করার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ