• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফেসবুক পোস্টের জেরে কলাপাড়ায় ব্যবসায়ীর মৃত্যু, যুবদল নেতার বিরুদ্ধে হত্যার অভিযোগ,, তেহেরানে ভয়াবহ হামলা: প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানসহ ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব নিহত,, ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা: ১ লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর,, বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শিগগিরই,,, সিআইএ–মোসাদ সমন্বয়ে তেহরানে হামলা: আয়াতুল্লাহ খামেনিসহ শীর্ষ নেতাদের মৃত্যু দাবি,, কলাপাড়ায় চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার, সহযোগীসহ আটক ৩,,, কলাপাড়ায় শিক্ষকের বাড়ি এখন পাখির অভয়াশ্রম, নাম ‘বিহঙ্গ বিলাস’ কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা,, আই হ্যাভ এ প্ল্যান’ বাস্তবায়নে কাজ শুরু, দক্ষ প্রশাসন গড়ার অঙ্গীকার স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের,,,

শিরোনাম: হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের পর্যালোচনা চলছে: প্রেস সচিবের দাবি,,,

রিপোর্টার: / ৬৬ পঠিত
আপডেট: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারত বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে খতিয়ে দেখছে। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য তুলে ধরেন।

শফিকুল আলম লেখেন, জুলাই মাসের গণহত্যা মামলায় দণ্ডিত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনা করছে। তবে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু হবে প্রথমে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে।

তিনি দাবি করেন, “হাসিনার শক্তিশালী আন্তর্জাতিক সমর্থক থাকলেও প্রতিদিনই স্পষ্ট হচ্ছে—ঢাকার কসাই হিসেবে পরিচিত আসাদুজ্জামান খান কামাল খুব শিগগিরই বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে সংঘটিত অপরাধগুলো যত সামনে আসছে, গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা তত বেশি বৈশ্বিক গণমাধ্যমের নজরে আসছে।”

প্রেস সচিব আরও লেখেন, “কামাল বা অন্য আওয়ামী লীগ নেতারা যত অর্থই ব্যয় করুক, দায় এড়ানো সম্ভব হবে না। যদি আমরা জাতি হিসেবে জুলাইয়ের গণহত্যার শিকারদের ন্যায়বিচার এবং হাসিনা আমলের মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকতে পারি, তবে অপরাধীদের পরিণতি থেকে পালানো ক্রমশ কঠিন হবে। এটি শুরু হবে কামালকে দিয়ে, এরপর একে একে সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ