• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

বরিশালে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩২৩ পঠিত
আপডেট: রবিবার, ২ জানুয়ারী, ২০২২

গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালকসহ তিনজন ও পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ট্রলি উল্টে চালক নিহত হয়েছেন। রোববার  দুপুরে পৃথকভাবে এ দুর্ঘটনা ঘটে।
জেলার মুলাদী মুলাদী মীরগঞ্জ সড়কের কাজিরহাট ঈদগাহ এলাকায় দুপুর ১২টার দিকে মোটরসাইকেলে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নিহতরা হলেন-বড়ইয়া কাজিরচর গ্রামের চালক হারুন নলী (৪৫), আরোহী একই গ্রামের ইদ্রিস হাওলাদার (৬০) ও ওমান প্রবাসী রাজীব নলী (২৩)। মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, মোটরসাইকেলে তিনজন মীরগঞ্জ থেকে বড়ইয়া কাজিরচরে যাচ্ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন নিহত হন। তাদের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে বাকেরগঞ্জ থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন জানান, উপজেলার পাদ্রীশিবপুর সড়কে শনিবার দিবাগত রাতে যাত্রীবাহী একটি থ্রি হুইলারের সাথে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ট্রলি নিয়ামতি ইউনিয়নে দিকে যাওয়ার সময় পাল্লা দিয়ে চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে গাড়ি দুটি রাস্তার দুই পাশে ছিটকে পরে ঘটনাস্থলেই তাপবিদ্যুৎ কেন্দ্রের ট্রলির চালক রমজান আলী (২৬) নিহত হন। চালক রমজান আলীর লাশ উদ্ধার করে রোববার  সকালে মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ